1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

কটূক্তিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় ভারতকে তথ্যমন্ত্রীর ধন্যবাদ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ২১৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : মহানবী হযরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় ভারত সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

আজ শুক্রবার (১০ জুন) সন্ধ্যায় গাইবান্ধা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, নবিজির বিরদ্ধে কোনো ধরনের কটূক্তি ও বিরূপ মন্তব্য একজন মুসলিম হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়। আমরা এই ঘটনার নিন্দা জানাই। কিন্তু বৈদেশিক কোনো ইস্যুকে নিয়ে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা সরকার কঠোর হাতে দমন করবে। আমরা আমাদের প্রাণের ধর্ম ইসলাম তো বটেই কোনো ধর্মের অবমাননাই বরদাশত করব না।

ড. হাসান মাহমুদ আরো বলেন, ইসলামের জন্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা যা করেছেন তা ইতিপূর্বে কোনো সরকার প্রধান করেননি।

তিনি শুক্রবার মহানবী (সা.)’র অবমাননার প্রতিবাদ মিছিল থেকে গাইবান্ধা পৌর আওয়ামী লীগের সম্মেলন স্থলে হামলা চালিয়ে ব্যানার, চেয়ারসহ ভাঙচুর চালানোর ঘটনার নিন্দা জানিয়ে বলেন, এ ঘটনায় অবশ্যই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাদের ইন্ধনদাতাদেরও খুঁজে বের করা হবে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ বলেছেন, বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নের রোল মডেল হিসেবে সারা বিশ্বে প্রশংসিত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মানুষের ভাগ্য পরিবর্তন হচ্ছে। সকলে এটা মেনে নিলেও বিএনপি মানতে নারাজ। বিশেষ করে নিজস্ব অর্থে পদ্মা সেতু নির্মিত হওয়ায় তাদের মাথা খারাপ হয়ে গেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন দাবি করছেন বেগম খালেদা জিয়া নাকি এই সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন। দেশের উন্নয়ন অগ্রগতি দেখে তিনি উল্টা পাল্টা কথা বলছেন-যা চরম মিথ্যাচার।

পৌর আওয়ামী লীগের সভাপতি শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলনের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী পর্বে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাখোয়াত হোসেন শফিক, সদস্য সৈয়দ আবদুল আউয়াল শামীম, হোসনে আক্তার লুৎফা ডালিয়া, অ্যাড. সফুরা বেগম রুমি, জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com