1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

বিজেপিকে ধন্যবাদ দিলো বিএনপি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ৫০৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) ধন্যবাদ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মহানবী হজরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে অবমাননাকর মন্তব্য করা বিজেপির মুখপাত্র নূপুর শর্মাকে সাময়িক বরখাস্ত এবং অপর নেতা নবীন কুমার জিন্দালকে বহিস্কার করায় দলটিকে এ ধন্যবাদ জানিয়েছে বিএনপি।

আজ মঙ্গলবার রাতে এক বিবৃতিতে এই ধন্যবাদ জানানো হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, মহানবী হযরত মোহাম্মদ (সঃ) কে নিয়ে ভারতীয় জনতা পার্টির দুইজন নেতা যে অবমাননাকর মন্তব্য করেছেন তা বাংলাদেশসহ বিশ্বের মুসলমানদের অনুভূতিতে আঘাত এবং তীব্র ক্ষোভের সঞ্চার করেছে। বিজেপি নেতা নুপুর শর্মাসহ তার সহকর্মীর মন্তব্যে ক্ষুব্ধ হয়ে প্রতিবাদমূখর এখন সারা বিশ্বের মুসলমানরা।

বিবৃতিতে বলা হয়, ভারতীয় এক টেলিভিশন বিতর্কে মহানবী (সা.) এবং তাঁর স্ত্রী হজরত আয়েশা (রা.) কে নিয়ে নূপুর শর্মার মন্তব্য এবং সেটিকে সমর্থন করে তার সহকর্মীর টুইট করার বিষয়টি অন্যান্যদের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির দৃষ্টিগোচর হয়েছে। অন্যের বিশ্বাস ও ধর্মকে আঘাত করে নূপুর শর্মার আক্রমণাত্মক মন্তব্য সংকীর্ণতা ও চরম ধৃষ্টতার শামিল।

এতে বলা হয়, তাদের মন্তব্যে জনসমাজে বিভাজন রেখা সুস্পষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এহেন মন্তব্য সম্পূর্ণরূপে মানুষের ধর্মীয় স্বাধীনতাকে অবজ্ঞা করা, যা সর্বজনীন মৌলিক ও মানবাধিকারের পরিপন্থি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এই অমর্যাদাপূর্ণ মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

বিবৃতিতে বিএনপি আরও উল্লেখ করা হয়েছে, তবে দলের মুখপাত্র নূপুর শর্মাকে সাময়িক বরখাস্ত ও অপর নেতা নবীন কুমার জিন্দালকে বহিস্কার করায় বর্তমান ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আন্তরিক ধন্যবাদ জানিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি বিশ্বাস করে-উভয় দেশের জনগণের মধ্যে সুপ্রাচীনকাল থেকে চলে আসা সাম্প্রদায়িক সম্প্রীতি বরাবরের মতোই অক্ষুন্ন থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com