1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

‘চুরির টাকা মেকআপ করতেই গ্যাসের দাম বাড়ানো হয়েছে’

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ জুন, ২০২২
  • ২০৭ বার দেখা হয়েছে

রোববার (৫ জুন) ঢাকা রিপোটার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে বিশ্ব পরিবেশ দিবস ২০২২ উপলক্ষে বাংলাদেশ পরিবেশ রক্ষা ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করে।

এনার্জি রেগুলেটরি কমিশনের গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবের সিদ্ধান্তের সমালোচনা করে রিজভী বলেন, ‘আজকে সংবাদপত্রে এসেছে গ্যাসের দাম ৩৩ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করবে এনার্জি রেগুলেটরি কমিশন। পেট্রোবাংলার পরামর্শে তারা এ কাজটি করবেন।

এখন গ্যাসের পাইকারি মূল্য ৯ টাকা ৩৩ পয়সা, এটা বাড়িয়ে করা হবে ১২ টাকা ৪৭ পয়সা। অর্থাৎ ৩৩ শতাংশ গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব করা হবে আজ। এটা একটা গণবিরোধী সিদ্ধান্ত।’

বিএনপির এই নেতা বলেন, ‘সরকার এ দেশের মানুষকে অধমে পরিণত করেছেন তার দুঃশাসনের দ্বারা। জনগণের গলাকাটার জন্যই সরকার গ্যাসের দাম বৃদ্ধি করার পাঁয়তারা করছে। উন্নয়নের নামে চুরির টাকা মেকআপ করতেই সরকার গ্যাসের দাম বাড়ানোর ষড়যন্ত্র করছে।’

রিজভী বলেন, ‘সরকার আমাদের ফ্লাইওভার মেট্রোরেল দেখাচ্ছে, পদ্মা সেতু দেখাচ্ছে। আবার অহংকার করে বলছেন টুস করে ফেলে দেবেন। শুধু কি হর্ণ বাজালেই শব্দ দূষণ হয়? প্রধানমন্ত্রীর মতো একটা জায়গা থেকে তিনি যখন এমন কথা বলেন এটা সমাজের মধ্যে বড় ধরনের শব্দ দূষণ তৈরি করে।’

ডিইউজের সহ-সভাপতি সাংবাদিক রাশেদুল হকের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ড. ওবায়দুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনকুল ইসলাম টিপু প্রমুখ বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com