1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

একটা নতুন জাতীয় সরকার গঠন করা হবে: দুলু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩০ মে, ২০২২
  • ২২৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বর্তমান সরকারের একদলীয় শাসন ব্যবস্থা থেকে দেশের মানুষকে মুক্ত করতে হলে সকল রাজনৈতিক দল একত্রিত করে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আদায় করে নতুন সংসদ ও সরকার গঠন করতে হবে। সেই নির্বাচন করার পর আন্দোলনে থাকা দলগুলো নিয়েই আমরা জাতীয় সরকার গঠন করব। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এমন পরিকল্পনার কথা বলেছেন। সত্যিকার অর্থে একটি নিরপেক্ষ সরকার গঠন করে তার অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচন হলেই কেবল দেশের চলমান সমস্যার সমাধান হতে পারে। সে জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট করেই বলেছেন- আমরা একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই। আর সেই নির্বাচনের পর আমরা সবাইকে নিয়ে একটি জাতীয় সরকার গঠনের মধ্য দিয়ে বিরাজমান সব সমস্যার সমাধান করতে চাই।

সোমবার বিএনপি’র প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শহরের আলাইপুরে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা বিএনপি’র আহ্বায়ক আমিনুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব রহিম নেওয়াজের সঞ্চালনায় আরোও বক্তব্য রাখেন জেলা বিএনপি’র অন্যতম সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, কাজী শাহ আলম, নাটোর পৌরসভার সাবেক মেয়র শেখ এমদাদুল হক আলমামুন, সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, সাবেক ছাত্রনেতা সানোয়ার হোসেন তুষার, জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com