1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস

ঈদুল আজহায় আসছে ‘লিডার, আমিই বাংলাদেশ’

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ৬০৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ঈদুল আজহায় শাকিব খান ও বুবলী অভিনীত ‘লিডার, আমিই বাংলাদেশ’ এর মুক্তি পেতে যাচ্ছে। ছবিটির প্রযোজনা সংস্থা বেঙ্গল মাল্টিমিডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে সেন্সর পেলে আগামী ঈদে ছবিটি মুক্তি পাবে।

প্রতিষ্ঠানটির সিইও আশিকুর রহমান মঙ্গলবার (২৪ মে) বলেন, ‘ছবিটি ঈদুল আজহায় মুক্তির পরিকল্পনা আছে আমাদের। তবে সেন্সর যেহেতু পায়নি এখনো চূড়ান্ত কথা বলতে পারছি না। আর আমি দেশের বাইরে ছিলাম। এটির দায়িত্ব প্রোগ্রাম ডিপার্টমেন্টের। আমি যতটুকু জানি সেন্সর বাকি আছে, সেন্সর হলে হয়তো আমরা মুক্তি দেওয়ার উদ্যোগ নিতে পারি। ’

এর নির্মাতা তপু খান বলেন, ‘আসলে বেঙ্গল মাল্টিমিডিয়া ছবিটি প্রযোজনা করেছে। তারা যেভাবে সিদ্ধান্ত নেবে সেভাবেই হবে। হ্যাঁ, কিছু কাজ বাকি হয়ে রয়েছে, উদ্যোগ নেওয়া হলে সেটা সম্পন্ন হয়ে যাবে আশা করছি। শাকিবের ভাইয়ের সিনেমা ঈদে মুক্তি পাওয়াটা স্বাভাবিক। ’

‘লিডার, আমিই বাংলাদেশ’ ছবিটি ডিস্টিবিউশনের দায়িত্বে থাকা টিওটি ফিল্মের ডিস্টিবিউশন ম্যানেজার মঞ্জুর রহমান বলেন, ‘আমাকে বেঙ্গল মাল্টিমিডিয়া থেকে ‘লিডার,আমিই বাংলাদেশ’ সিনেমা মুক্তি দেওয়ার প্রস্তুতি নিতে বলা হয়েছে। আমরা প্রস্তুতি নিচ্ছি। সব ঠিক থাকলে আগামী ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি পাবে।’

‘লিডার, আমিই বাংলাদেশ’ ছবিতে শাকিব খানের বিপরীতে রয়েছেন শবনম বুবলী। গত বছর সেপ্টেম্বরে ধামরাইয়ের ফিল্ম সিটিতে ‘লিডার, আমিই বাংলাদেশ’ ছবিটির শুটিং দৃশ্য ধারণের কাজ শেষ হয়।

এটি নির্মাণ করেছেন তপু খান। এই ছবির মাধ্যমেই চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে তার। এ ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, সুব্রত, সমু চৌধুরী, মাসুম বাশার, মিলি বাশার, প্রীতি, রিমু রেজা খন্দকার, সীমান্ত প্রমুখ।

গত বছর ১৮ ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁও বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে সাংবাদিক সম্মেলনে নতুন চলচ্চিত্র ‘লিডার, আমিই বাংলাদেশ’ এর সাইনিং অনুষ্ঠিত হয়। একই বছর ২৫ মে রাজধানীর উত্তরায় শুরু হয়েছিল ছবির কাজ। এবার ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com