1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক দুপুরের পর ঝড়ো হাওয়ার সতর্কতা: ১১ অঞ্চলে ১ নম্বর সংকেত, বৃষ্টি-বজ্রপাতের আশঙ্কা ভোটে হার মানেননি দাবি মমতার, “১০০ আসন লুট”—বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ প্রধানমন্ত্রী তারেক রহমানের জুনে সম্ভাব্য বিদেশ সফর, তালিকায় চীন ও ভারত প্রথম নির্বাচনে চমক: সরকার গঠনের দৌড়ে এগিয়ে বিজয়ের দল, তামিলনাড়ুতে জোট রাজনীতির সমীকরণ জটিল

বেফাক কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ: পাসের হার ৭৪.০৪ শতাংশ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১০ মে, ২০২১
  • ৯৫৩ বার দেখা হয়েছে

ববঙ্গনিউজবিডি ডেস্ক : বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড) ৪৪তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় গড় পাসের হার ৭৪.০৪ শতাংশ। পাস করা শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ৮২.১০ শতাংশ এবং ছাত্রী ৫৭.২১ শতাংশ।

সোমবার (১০ মে) দুপুর ২টায় যাত্রাবাড়ী, কাজলার পাড় এলাকার নিজস্ব কার্যালয়ে বেফাকের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি আমিনুল হক বোর্ডের পক্ষ থেকে বেফাকের ভারপ্রাপ্ত সভাপতি ও আল-হাইয়াতুল উলয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের হাতে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন এবং অনুমতিক্রমে তিনি আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।

বেফাকের ৪৪তম এ কেন্দ্রীয় পরীক্ষায় স্টার মার্ক পেয়ে উত্তীর্ণ হয়েছে ২৭ হাজার ৫২ জন। প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে ৩১৪৬৪ জন। মোট উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৪৯ হাজার ২৩৩ জন। পরীক্ষার ফলাফলের যাবতীয় তথ্য বেফাকের নিজস্ব ফলাফল সংক্রান্ত ওয়েবসাইটে পাওয়া যাবে বলে জানিয়েছে।

গত ১৮ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত সারা দেশে একযোগে ৪৮০টি পুরুষ ও ৭০৬টি মহিলা কেন্দ্রে মোট ৬টি স্তরে অনুষ্ঠিত হয় বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের (বেফাক) ৪৪তম কেন্দ্রীয় পরীক্ষা। অংশগ্রহণ করে মোট ২ লাখ ৮ হাজার ৯৯৪ জন পরীক্ষার্থী। এতে ছাত্র সংখ্যা ছিল ১ লাখ ৩ হাজার ৪৯২ জন এবং ছাত্রী সংখ্যা ছিল ১ লাখ ৫ হাজার ৫০২ জন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com