1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনামঃ
রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল

ঋণের বোঝা ইতোমধ্যে মাথাপিছু প্রায় ৪৭২ ডলার: ফখরুল

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ২১৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের পরিস্থিতি শ্রীলঙ্কার মতো হতে বাধ্য। কারণ আজ একইভাবে এখানকার অর্থনীতি ধ্বংস হয়ে যাচ্ছে।

আজ শুক্রবার (১৩ মে) ঠাকুরগাঁওয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি সাহেব নিজেই একজন বড় ব্যবসায়ী। বাংলাদেশের ব্যবসায়ীদের চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে তার পরিষ্কার ধারণা থাকা উচিত ছিল। ব্যবসায়ীদের বিশ্বাস করার কারণ হলো তিনি ব্যবসায়ীদের সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। দ্রব্যমূল্য বৃদ্ধির যে পরিস্থিতি তাতে আমরা পরিষ্কার দেখতে পাই সরকারের প্রচ্ছন্ন মদদে, তাদের প্রটেকশনে দ্রব্যমূল্য বৃদ্ধি করা হচ্ছে এবং তাদের যারা লোক, তাদের সিন্ডিকেটই দায়ী দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য।

তিনি বলেন, শ্রীলঙ্কার মতো পরিস্থিতি এখানে হতে বাধ্য, কারণ একইভাবে এখানকার অর্থনীতি ধ্বংস হয়ে যাচ্ছে। ঋণ এত বেশি গ্রহণ করা হয়েছে। ঋণের বোঝা ইতোমধ্যে মাথাপিছু প্রায় ৪৭২ ডলার আমাদের ওপর পড়ে গেছে। এখানে শিগগির যে সমস্যাটা দেখা দেবে তা হলো মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি এত বাড়বে যে সেখান থেকে বেরিয়ে আসা আর মানুষের পক্ষে সম্ভব হবে না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com