1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস

রুক্মিণীকে কবে বিয়ে করবেন, জানালেন দেব

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ২৪৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : পশ্চিমবঙ্গের জনপ্রিয় নায়ক ও সংসদ সদস্য দেব। এই নায়ক আরেক নায়িকা রুক্মিণীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন বলে খবর দীর্ঘদিনের। তাদের বিয়ে এখন সময়ের ব্যাপার মাত্র। এমন ধারণা ভক্তদের। দেবের প্রযোজনায় বেশির ভাগ ছবিতেই নায়িকা হিসেবে থাকেন রুক্মিণী।

ভারতীয় গণমাধ্যমের খবর বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তারা। কিছুদিন আগে দেব-রুক্মিণী বিয়ের আলোচনাটা নতুন করে শুরু হয়েছিল বিয়ের কার্ড প্রকাশ হওয়াতে। দেব নিজেই সেটি ফেসবুকে পোস্ট করে সবার আশির্বাদ চেয়েছিলেন। তবে সেটি ছিল সিনেমার প্রচারের জন্য রসিকতা।

আবারও দেব এমনটাই করলেন। অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে প্রশ্নের উত্তরে দেব বলেন, ‘২৯ এপ্রিল রুক্মিণীকে বিয়ে করছি’। তার এই কথায় আবারও উত্তাল নেট দুনিয়া। যদিও এবারও সেই আগেরই মতো রহস্যে ঘিরে রাখলেন তিনি।

তবে ঐদিন মুক্তি পাচ্ছে দেব ও রুক্মিণী মৈত্রের নতুন সিনেমা ‘কিশমিশ’। রাহুল মুখার্জি পরিচালিত সিনেমাটির দ্বিতীয় গান শনিবার (৯ এপ্রিল) প্রকাশ হয়েছে। গান প্রকাশনা অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সিনেমার কলাকুশলিরা।

এক পর্যায়ে ২৯ এপ্রিল বিয়ে করার কথা বলেন দেব। তবে ধারণা করা হচ্ছে, বাস্তবে নয়, ‘কিশমিশ’ সিনেমার কোনো দৃশ্যেই হয়ত তাদেরকে বিয়ে করতে দেখা যাবে। আর এটাকেই রসিকতা করেই বোধয় দেব সামনে এনেছেন তিনি। এখন দেখা যাক তার এই বিয়ের দিন সত্যি বিয়ে করবেন দেব নাকি এটাও সিনেমারই একটি প্রচারণা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com