1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিতে ভাইস চেয়ারম্যান পদে আগাম উত্তাপ: তৃণমূলের পাল্লায় ত্যাগী নেতৃত্ব, বিএনপিতে চূড়ান্ত সিদ্ধান্তে নজর জাতীয় সংসদের স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ আর নেই জনবান্ধব পুলিশ গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান, সারদায় ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত ব্যবসায়ীর বাড়িতে গুলি সাজ্জাদ গ্রুপের সদস্য গ্রেপ্তার রানা প্লাজা থেকে বেঁচে ফেরা নাসিমার শেষ যাত্রা পদ্মায়, একই পরিবারের ৪ জনের মৃত্যু সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, আহত ১২ সেনা—দু’জনের অবস্থা আশঙ্কাজনক ত্রয়োদশ জাতীয় সংসদে গতি আনতে আজ দুই গুরুত্বপূর্ণ বৈঠক চারটি ধর্মের সমন্বয়ে- সমাজকে নতুন বার্তা দিতে, দেবী অন ক্যানভাস প্রদর্শনী শুভ সূচনা হলো। ইসরায়েলের হামলায় উত্তপ্ত ইরান, ‘চড়া মূল্য দিতে হবে’—হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর ইরানের দুই পারমাণবিক স্থাপনায় হামলা, তেজস্ক্রিয়তা ছড়ায়নি—দাবি রাষ্ট্রীয় গণমাধ্যমের

রমজানের শুরুতেই গ্যাস সঙ্কটে রাজধানীবাসী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ২০২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : রমজানের প্রথম দিনেই গ্যাস সংকটের কারণে ইফতার তৈরি করতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন অনেকেই রাজধানীবাসী। বিষয়টি নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেছেন।

আজ রোববার দুপুরের পর রাজধানীর গ্রিন রোড, ক্রিসেন্ট রোড ও ধানমন্ডি এলাকায় গ্যাসের সমস্যা দেখা দেয়। নিভু নিভু করে জ্বলে চুলা। ফলে ইফতার তৈরি করতে ভোগান্তি হয়। এসব এলাকার অনেকেই দোকান থেকে কিনে আনে ইফতার।

ধানমন্ডি এলাকার বাসিন্দা আব্দুল রহিম জানান, দুপুরের থেকেই বাসায় গ্যাস কম ছিল। এ গ্যাসে ইফতার বানানো সম্ভব না হওয়ায় দোকান থেকে ইফতার কিনতে হচ্ছে।

গ্যাস সংকটের কারণে ওই এলাকার অনেক বাসাতেই ইফতার তৈরি করা যায়নি। ফলে তারা সবাই বাইরে থেকে ইফতার কিনেছেন। কেউ কেউ বাসায় থাকা কেরোসিনের স্টোভে ভরসা করছেন।

রাজধানীর গ্রিন রোড এলাকার বাসিন্দা কাফি কাদরি বলেন, গ্যাস থাকে না এটা দীর্ঘদিনের সমস্যা। তবে রমজান মাসেও গ্যাস থাকবে না এর চেয়ে দুর্ভাগ্য আর কি হতে পারে। মাস গেলে ঠিকই গ্যাসের বিল দেই, কিন্ত রমজানের প্রথম দিন আমাদের ইফতার বাইরে থেকে কিনে আনতে হলো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com