1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস

ওষুধ খেলেই বমি হচ্ছে: পরীমনি

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ২৭০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি পাঁচদিন হাসপাতালে চিকিৎসা নিয়ে অনেকটা সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। বাসায় ফিরে আজ গণমাধ্যমকে এই নায়িকা বলেন, পাঁচ দিন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর বিকেলে বাসায় ফিরেছি। শরীর এখনো পুরোপুরি সুস্থ না। বিশ্রাম নিচ্ছি। তবে আগের তুলনায় অনেকটাই ভালো।

পরীমনি আরও বলেন, আমার শরীরে হিমোগ্লোবিন কমে গিয়েছিল, ভিটামিন ডি ও কম ছিল। তা ছাড়া আগে থেকে আমার শরীরে লো প্রেশার। বাসায় ফিরেছি কিন্তু শরীর কিছুটা দুর্বল এখনো। পা এক জায়গায় ফেললে আরেক জায়গায় পড়ছে মনে হচ্ছে। ডাক্তার বলেছেন ঠিকঠাকমতো ওষুধ খেতে। কিন্তু ওষুধ খেলেই আমার বমি হচ্ছে। আর সে কারণে শরীরটা দুর্বল। সবাই আমার জন্য দোয়া করবেন।

এর আগে রবিবার সকালে বাসায় মাথা ঘুরে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করানো হয় তাকে।

পরীমনি বলেন, চেয়ারে বসা ছিলাম, চেয়ারসহ উল্টে পড়ে যাই। তখন মনে হচ্ছিল ঘরের সবকিছু ভেঙে আমার গায়ের ওপর পড়েছে। সে এক ভয়ংকর অবস্থা। বাসায় সবার তো কান্নাকাটি অবস্থা।

পরীমনি জানান, এই দুর্ঘটনায় বেশি চিন্তিত ছিলেন তার পেটের সন্তান নিয়ে। পড়ে গিয়ে আমার পেটের এক পাশে বেশি লেগেছিল। বাচ্চার কোনো ক্ষতি হলো কি না, আমি চিন্তায় অস্থির হয়ে পড়েছিলাম। অনেকগুলো পরীক্ষা করার পর ডাক্তার বলছিলেন, সমস্যা হয়নি। কিন্তু আমার মনে খুঁতখুঁত লাগছিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com