1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস

এবার ইলিয়াস কাঞ্চনকে জায়েদ খানের নোটিশ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ২৫৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ইলিয়াস কাঞ্চন ও নিপুণের নেতৃত্বে গত ২৬ মার্চ এফডিসিতে তাদের স্টাডি রুমে সভা করে চলচ্চিত্র শিল্পী সমিতি। সেই সভাকে অবৈধ উল্লেখ করে তাতে উপস্থিত ইলিয়াস কাঞ্চন-নিপুণসহ ১১ জনকে আইনজীবীর মাধ্যমে উকিল নোটিশ পাঠিয়েছেন জায়েদ খান।

জায়েদের পক্ষে এ নোটিশ পাঠান তার আইনজীবী তানভীর হোসেন খান। নোটিশে বলা হয়, ‘গত ২৬ মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস ও সরকারি সাধারণ ছুটির দিনে চলচ্চিত্র শিল্পী সমিতির সভা আয়োজন করা হয় অসৎ উদ্দেশ্যে এবং তা সুপ্রিমকোর্টের আপিল বিভাগের দেওয়া রায়ের পুরোপুরি লঙ্ঘন।’

২৬ মার্চের সভার কার্যবিরণী বাতিল করতে সকল নোটিশ গ্রহীতাকে অনুরোধ জানানো হয়েছে এতে। একই সঙ্গে গত ১৪ মার্চ আপিল বিভাগের দেওয়া আদেশ অনুযায়ী নিপুণকে যাতে আর কোনো সভায় অংশ নেওয়ার সুযোগ না দেওয়া হয় বলে উল্লেখ করা হয়েছে।

এছাড়া এ ধরনের কার্যক্রম কেন করা হয়েছে, তার লিখিত জবাব আগামী তিন দিনের মধ্যে দিতে নোটিশ গ্রহীতাদের বলা হয়েছে। অন্যতায় আদালত অবমাননার অভিযোগে মামলা দায়ের করা হবে।

নোটিশপ্রাপ্তরা হলেন সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, নিপুণ আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক সাইমন সাদিক, দফতর ও প্রচার সম্পাদক আরমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মামনুন ইমন, কোষাধ্যক্ষ আজাদ খান, কার্যনির্বাহী সদস্য অঞ্জনা, কেয়া, জেসমিন আক্তার, অমিত হাসান ও নাদের খান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com