1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী — স্বরাষ্ট্র উপদেষ্টা ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ

৭৯ বছর বয়সেও চিরকুমারী বলিউডের এ অভিনেত্রী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ২৫৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক:বলিউডের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা ছিলেন আশা পারেখ । বহু সুপারহিট সিনেমায় অভিনয় করেছেন তিনি। মোদ্দাকথা সাদাকালো ফ্রেমে তিনি সে সময় থেকেই দর্শকপ্রিয়। পেয়েছেন ভারতের ‘পদ্মশ্রী’ পুরস্কার।

বর্তমানে তার বয়স চলছে ৭৯ বছর। ব্যক্তিগত জীবনে তিনি একা। মানে এখনও বিয়ে করেননি। তবে ঠিক কি কারণে বিয়ে করেনি? এমন প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে বলিউডে। সম্প্রতি এ বিষয়ে কথা বলেছেন তিনি।

আশা পারেখ বলেন, ‘আমার মনে হয় বিয়ে করাটা আমার ভাগ্যে ছিল না। সত্যি বলতে, আমি বিয়ে করতে এবং সন্তান ধারণ করতে চেয়েছিলাম। কিন্তু এটা হওয়ার কথা ছিল না। আমার এই ব্যাপারে একেবারেই কোনো অনুশোচনা নেই। আর কোনো মতামতও নেই। যা হয়নি তা নিয়ে খুব বেশি কিছু বলারও নেই। আমি হ্যাপি। ’

তবে গুঞ্জন ছিল এক পরিচালকের সঙ্গে বিয়ে হওয়ার কথা হয়েছিল আশা পারেখের। এ প্রসঙ্গে তিনি বলেন,‘এক বিবাহিত পরিচালকের সঙ্গে বিয়ে পর্যন্ত গড়ানোর মতো অবস্থা হয়েছিল। কিন্তু বিয়ে করিনি। কারণ, কাজ না করে কারও গৃহবধূ হয়ে থাকতে পারব না। তাই আর বউ হইনি কারও।’

১৯৫২ সালে শিশুশিল্পী হিসেবে বড় পর্দায় পা রাখেন আশা পারেখ। ১৯৫৯ সালে প্রথম নায়িকা চরিত্রে অভিষেক হয় তার। ষাট ও সত্তর দশকে অনেক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। ওই সময়ে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী ছিলেন তিনি।

উল্লেখ্য, তার অভিনীত জনপ্রিয় সিনেমাগুলোর মধ্যে হচ্ছে, ‘যাব পেয়ার কিসিসে হোতা হ্যায়’, ‘দিল দেকে দেখা’, ‘তিসরি মাঞ্জিল’, ‘লাভ ইন টোকিও’, ‘অ্যায় দিন বাহার কে’, ‘কাটি পাতাং’ সহ আরও চলচ্চিত্র। সূত্র : হারপার্স বাজার ইন্ডিয়া

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com