1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস

সিনেমা জগত ছেড়ে দিলেন নায়িকা আইরিন!

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ২৬৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ২০০৮ সালে একটি রিয়্যালিটি শো’র মাধ্যমে শোবিজে পা রাখেন আইরিন সুলতানা। সেখানে তিনি ‘সেরা হাসি’ পুরস্কার পেয়েছিলেন। সিনেমায় তার পথচলা শুরু হয় ২০১৩ সালে ‘ভালোবাসা জিন্দাবাদ’-এর মাধ্যমে। এরপর প্রায় এক ডজন সিনেমায় অভিনয় করেছেন তিনি।

তবে বেশ কিছুদিন ধরেই আইরিনকে পাওয়া যাচ্ছে না। নতুন কোনো সিনেমায় যেমন কাজ করছেন না, আবার সিনেমা সংশ্লিষ্ট কোনো আয়োজনেও তাকে দেখা যাচ্ছে না। এমনকি চেষ্টা করেও তার সঙ্গে অনেকে যোগাযোগ করতে পারছেন না।

তবে কি সিনেমা ছেড়ে দিয়েছেন আইরিন? নিজেকে সরিয়ে নিয়েছেন রূপালি ভুবন থেকে? উত্তর দিলেন নায়িকা। গণমাধ্যমকে বলেছেন, তিনি আপাতত সিনেমা ছেড়ে দিয়েছেন। এই সিদ্ধান্ত স্থায়ীও হতে পারে।

আইরিন বলেন, ‘এটা সত্য যে আমি আর অভিনয় করছি না। এই সিদ্ধান্ত সাময়িক হতে পারে আবার পার্মানেন্টও। যখন কাজ শুরু করেছিলাম, তখনও জানতাম না যে, ক্যারিয়ারে আমি কতদূর যাব। বিরতিটাও সেরকমই।’

জানা গেছে, মাস খানেক আগেই একটি সিনেমার শুটিং করেছেন আইরিন। তাহলে হঠাৎ দূরে সরে যাওয়ার কারণ কী? স্পষ্ট করে কিছু না বললেও দিয়েছেন ইঙ্গিত। জানিয়েছেন, সিনেমার অঙ্গনের কারো প্রতি তার ক্ষোভ বা নেতিবাচক মনোভাব আছে। সে জন্যই নিজেকে সরিয়ে এনেছেন।

উল্লেখ্য, আইরিন সর্বশেষ ‘কাগজ’ নামের একটি সিনেমায় অভিনয় করেছেন। জুলফিকার জাহেদীর পরিচালনায় এতে তার সঙ্গে আছেন ইমন। রোমান্টিক-থ্রিলার ধাঁচের সিনেমাটি দেশের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হবে বলে জানিয়েছেন নির্মাতা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com