1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস

ইলিয়াস কাঞ্চনের অভিযোগ প্রসঙ্গে জায়েদ খান

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ২৫৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে শপথ নেওয়ার জন্য জায়েদ খান ‘ছলনা’ করেছেন বলে অভিযোগ করেছেন সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন। একইসঙ্গে এই নায়কের শপথ এবং তাকে নিয়ে করা সভাও বাতিল করেছেন তিনি।

তবে ইলিয়াস কাঞ্চন ‘ছলনা’ করার যে অভিযোগ এনেছেন, তা সঠিক নয় বলে দাবি করছেন জায়েদ খান।

সোমবার (০৭ মার্চ) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসিতে) এক প্রেস ব্রিফিংয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, জায়েদ খান আমাকে শপথের জন্য কোর্টের যে কাগজটি দিয়েছেন, সেটি ২ মার্চের নয়, গত ৯ ফেব্রুয়ারির। এর মানে তিনি শপথ নেওয়ার জন্য ছলনার আশ্রয় নিয়েছেন। সভাপতি ও শিল্পী সমিতিকে ধোঁকায় ফেলেছেন, সেহেতু জায়েদ খানের শপথ আর কোনোভাবে গ্রহণযোগ্য নয়।

এদিকে রাতেই সাংবাদিকদের কাছে অভিযোগটি অস্বীকার করেন জায়েদ। তিনি বলেন, ‘আমি কোনোভাবেই প্রতারণার আশ্রয় নিইনি। নিয়ম অনুযায়ী রায় পাওয়ার পরে যে কেউ তার আইনজীবীর কাছ থেকে ল’ইয়ার সার্টিফিকেট নিতে পারেন। আদালতের রায় হয়ে গেছে সবাই জানেন। আমি ল’ইয়ার সার্টিফিকেটও জোগাড় করেছি। এটা বৈধ। আমি যদি ভুয়া কাগজ জোগাড় করে শপথ নিই, তাহলে নিপুণ কি ভুয়া কাগজ দেখিয়ে আপিল করলেন? রায় হয়েছে বলেই তো সেটার প্রমাণ দেখিয়ে আপিল করেছেন তিনি।

এর আগে, গত শুক্রবার (০৪ মার্চ) এফডিসিতে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে শপথ নেন জায়েদ খান। তাকে শপথ বাক্য পাঠ করান সভাপতি ইলিয়াস কাঞ্চন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com