1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জাতীয় ঈদগাহে এক কাতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী: ঈদের জামাতে ধর্মীয় সম্প্রীতির সঙ্গে মিলল রাজনৈতিক বার্তা

২৫ কেজির মাছ, বিক্রি ৪ লাখ ৮০ হাজার টাকা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ২০৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক :বাগেরহাটের শরণখোলায় সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের দুবলার চর শুঁটকি পল্লির জেলে শুকুর মীরের জালে ধরা পড়া ২৫ কেজি ওজনের একটি ভোল মাছ ৪ লাখ ৮০ হাজার টাকায় বিক্রি হয়েছে।

রোববার (৬ মার্চ) ভোরে গভীর সাগরে মাছটি ধরা পড়ে।

এদিন দুপুরে দুবলারচর নিউ মার্কেট এলাকায় সম্রাট নামে খুলনার এক ব্যবসায়ী নিলামের মাধ্যমে ভোল মাছটি কিনে নেন। প্রতি কেজি মাছের দাম পড়েছে ১৯ হাজার ২০০ টাকা।

জেলে শুকুর মীর বলেন, এবার মাছ ভালো হলেও প্রাকৃতিক দুর্যোগের ফলে কয়েকবার মাছ নষ্ট হয়েছে। তবে এই মাছটি পেয়ে আমাদের খুব উপকার হয়েছে। এক সঙ্গে ৪ লাখ ৮০ হাজার টাকা নগদ পেলাম। এটা জেনে মহাজন অনেক খুশি হবেন।

মাছ ক্রেতা সম্রাট বলেন, মাছটি খুবই সুস্বাদু এবং ঔষধি গুণ সম্পন্ন। যে কারণে এর দামও অনেক বেশি।

সুন্দরবন বন বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলার চর শুঁটকি পল্লির ফরেস্ট ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রহ্লাদ চন্দ্র রায় বলেন, এ বছর জেলেদের জালে বেশ কয়েকটি বড় ভোল মাছ ধরা পড়েছে। জেলেরাও এই মাছ চড়া দামে বিক্রি করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com