1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
অসুস্থ মির্জা আব্বাস, উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি নোয়াখালীতে দোকানের মালিকানা নিয়ে বিরোধ, পুলিশের উপস্থিতিতে উদ্ধার। ২০ লক্ষ টাকা চাঁদা দাবীর অভিযোগ ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রথম ভাষণ: মার্কিন ঘাঁটি বন্ধের দাবি, ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির ভাষণ বর্জন: ‘তিন অপরাধের’ অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট জামায়াতের রাষ্ট্রপতির ভাষণে বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর দলিল ও আদালতের রায়ে সত্য প্রতিষ্ঠিত, অপপ্রচারের শিকার রফিকুল ইসলাম মনোহর বিমান চলাচল নিরাপত্তা জোরদারে ফায়ার সার্ভিস–বেবিচকের সমঝোতা স্মারক স্বাক্ষর *বগুড়া ও খুলনায় গ্র‍্যান্ড ওপেনিংয়ের মাধ্যমে ইল্লিয়ীনের যাত্রা শুরু* ত্রয়োদশ সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠন, সভাপতি স্পিকার মেজর হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি: আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল

‘আওয়ামী লীগের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নাই’

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ২৪৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভালোয় ভালোয় যদি বিদায় নিতে চান, তাহলে দয়া করে দুর্নীতি বন্ধ করেন। তা না হলে আপনাদের পিঠের চামড়া থাকবে না। কথা খুব পরিষ্কার, দেশনেত্রীকে মুক্ত করতে হবে, মজনুসহ সমস্ত রাজনৈতিক নেতাকর্মীদের মুক্ত করতে হবে। সেজন্য আমাদের আন্দোলন ছাড়া কোনো বিকল্প নাই। ইস্পাত দৃঢ় ঐক্যের মধ্যে দিয়ে, আন্দোলন সংগ্রাম করে এই ভয়াবহ ফ্যাসিবাদী সরকারকে পরাজিত করতে হবে। তাদের অবশ্যই নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকারতে ক্ষমতায় বসাতে হবে, এ ছাড়া তাদের কোনো উপায় নেই।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আজকে আমাদের দলের ৩৫ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ ৬ শতাধিক নেতাকর্মীকে গুম করা হয়েছে। সহস্রাধিক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। এই সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসেনি। তারা গায়ের জোরে বন্দুক দেখিয়ে জোর করে ক্ষমতায় বসে আছে। তাদের বিরোধী নেতাকর্মীদের কারাগারে রাখা ছাড়া অন্য কোনো উপায় নেই। কারণ এরা জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। আজকে আওয়ামী লীগের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নাই। আওয়ামী লীগ সম্পূর্ণভাবে একটা মিথ্যাবাদী প্রতারক দল।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু, মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম-আহবায়ক নবী উল্লা নবী, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান, মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল, কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, শ্রমিক দল নেতা মোস্তাফিজুল করিম মজুমদার, যুবদল নেতা গোলাম মাওলা শাহীন, এসএম জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com