1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, জিয়ার আদর্শ বাস্তবায়নে সহযোগিতার ডাক ঈদের নামাজ শেষে জামায়াত নেতার সঙ্গে কোলাকুলি, ঐক্যের বার্তা দিলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: শহীদ প্রেসিডেন্ট জিয়ার সততা, দেশপ্রেম ও দূরদর্শিতা নতুন প্রজন্মের অনুপ্রেরণা হরমুজ প্রণালি উন্মুক্ত ও নৌ-অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের, দাবিগুলো ‘বিকৃত’ বলে প্রত্যাখ্যান ইরানের যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ছে কোরবানির বর্জ্য অপসারণে গাফিলতি: ঢাকার দুই সিটি কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শহিদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ: আদর্শের প্রেরণায় গণতন্ত্র পুনর্গঠনের প্রত্যয়ে বিএনপি আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী কাল: জাতীয়তাবাদী রাজনীতিতে নতুন প্রেরণার বার্তা দিচ্ছে বিএনপি

পুতিন যুক্তরাষ্ট্রের ‘দুর্বলতা’ দেখেছেন: ট্রাম্প

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩০৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি যুক্তরাষ্ট্রের দুর্বলতা দেখে ফেলেছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর ট্রাম্প ফক্স নিউজকে এমন কথা বলেন। খবর বিবিসির।

ফোনে দেয়া ঐ সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমার ধারণা তিনি (পুতিন) কিছু একটা করতে চেয়েছিলেন, তারপর আসলো মধ্যস্থতা; এটা খারাপ থেকে আরও খারাপ হয়েছে, তারপর তিনি দুর্বলতা দেখতে পেয়েছেন।”

রুশ প্রেসিডেন্ট পুতিন ‘প্রাথমিকভাবে এমনটা করতে চাননি’ বলেই নিজের বিশ্বাস রয়েছে বলে জানান তিনি। সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, তার প্রশাসন থাকলে এমনটা কখনোই ঘটতো না।

গতবছর আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের যে ‘দুর্বলতা’ প্রকাশ পেয়েছে, সেটিই রুশ সেনাদের ইউক্রেন আক্রমণের পেছনে কিছুটা হলেও দায়ী বলে ধারণা ট্রাম্পের।

ইউক্রেনের দুটি অঞ্চলের স্বাধীনতাকে স্বীকৃতি দিয়ে সেখানে রুশ সেনা পাঠানোয় আগেরদিনই পুতিনকে ‘জিনিয়াস’ বলে মন্তব্য করেছিলেন ট্রাম্প। তিনি বলেন, “গতকাল এক জায়গায় ছিলাম, সেখানে একটি টিভি স্ক্রিন ছিল, আমি বলেছিলাম ‘এটা জিনিয়াস।”

‘ট্রাম্প দ্য ক্লে ট্রাভিস অ্যান্ড বাক সেক্সটন শো’ নামের এক অনুষ্ঠানে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, “পুতিন ইউক্রেনের একটি বড় অংশকে স্বাধীন ঘোষণা করলেন। বাহ, এটি খুবই চমৎকার।”

ট্রাম্প আরও মন্তব্য করেন, “এখানে একজন আছেন, তিনি (পুতিন) খুবই বুদ্ধিমান। আমি তাকে ভালো করে চিনি। খুব বেশি ভালো করে চিনি।”

সাবেক মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, “পুতিন এখন বলছেন, ‘এটা স্বাধীন।’ ইউক্রেনের বিশাল একটি অংশ। আমি বললাম, “এটা কত স্মার্ট?” তিনি সেখানে নিজের সেনা পাঠাবেন, যাদের মাধ্যমে শান্তি রক্ষা করবেন। তাদের শক্তিশালী শান্তিরক্ষা বাহিনী রয়েছে। যেটাকে আমরা দক্ষিণ সীমান্তে ব্যবহার করতে পারতাম। সেটা হতো আমার দেখা সবচেয়ে শক্তিশালী শান্তিরক্ষা বাহিনী।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com