1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০১ জুন ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নেই প্রকৃত শ্রদ্ধা, ইশতেহার বাস্তবায়নে সফল সরকার গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ট্রাম্পের কঠোর শর্তে ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি অনিশ্চিত, তেহরানের কড়া অবস্থান দাউদকান্দি পৌরসভায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত রামপাল বাসস্ট্যান্ডে সংঘর্ষে যুবলীগ নেতা নিহত, অভিযুক্ত পলাতক ক্রীড়াকে পেশা বানিয়ে সফলতার অনন্য দৃষ্টান্ত আমেনা বেগম প্রিয়া অতিরিক্ত খাজনার চাপে গৌরীপুর কাঠবাজারের ব্যবসা সরছে রায়পুরে, উদ্বেগে ব্যবসায়ী-শ্রমিকরা মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার করায় জামায়াতের ওয়ার্ড সভাপতির নিন্দা ও প্রতিবাদ ইরাকে হস্তক্ষেপ ছিল ‘বোকামি’, ইরানেও যাওয়া উচিত হয়নি: ট্রাম্প “কেউ আমার বিশেষ ঘনিষ্ঠ নয়, মেধাই ছিল একমাত্র বিবেচনা”— জিয়ার শেষ রাজনৈতিক বার্তার স্মৃতিচারণে অধ্যাপক আরিফ জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

করোনায় আক্রান্ত রানি এলিজাবেথ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৭২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। রোববার (২০ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করে বাকিংহাম প্যালেস জানিয়েছে, রানীর কোভিড পরীক্ষার ফলাফল পজেটিভ এসেছে।

এ বিষয়ে এক বিবৃতিতে বলা হয়েছে, রানী হালকা ঠান্ডার মতো লক্ষণ অনুভব করছেন। এছাড়া তার অন্য কোনো জটিলতা নেই। আগামী সপ্তাহ থেকে তিনি তার রাজকীয় দায়িত্ব’পালন করবেন বলে আশা করা হচ্ছে। বর্তমানে রানী উইন্ডসর ক্যাসলে অবস্থান করছেন।

বাকিংহাম প্যালেসের বিবৃতিতে আরও বলা হয়, তিনি চিকিৎসা সেবা পেতে থাকবেন এবং সমস্ত উপযুক্ত নির্দেশিকা অনুসরণ করবেন।
সম্প্রতি ৯৫ বছর বয়স্ক রানী তার বড় ছেলে এবং উত্তরাধিকারী প্রিন্স অফ ওয়েলসের সাথে সাক্ষাত করেছিলেন, যিনি গত সপ্তাহে করোনায় আক্রান্ত হয়েছেন বলে পরীক্ষায় জানা গেছে।

গত ৬ ফেব্রুয়ারিতে রানী তার সিংহাসনে আরোহণের ৭০ বছর পূর্তি পালন করেছেন। তিনি হচ্ছেন যুক্তরাজ্যের ইতিহাসে দীর্ঘতম সময় ক্ষমতায় থাকা শাসক। ৭০ বছর পূর্তি উপলক্ষে তিনি তিন মাসেরও বেশি সময় পরে প্রথম বড় জনসমাগমে যোগ দিয়েছিলেন।

বিবিসির রাজকীয় সংবাদদাতা নিকোলাস উইচেল বলেছেন যে, এটি পুরোপুরি নিশ্চিত করা যেতে পারে যে, রানী সম্পূর্ণরূপে টিকা পেয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com