1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস

আল্লুর সঙ্গে প্রেম করার ইচ্ছা প্রকাশ আলিয়ার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৩২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ‘পুষ্পা: দ্য রাইজ’ মুক্তি পেতেই আল্লু অর্জুনের নাম ভারতজুড়ে ঘরে ঘরে। কেবল সাধারণ মানুষ নন, তারকারাও এখন মুগ্ধ চোখে লাল চন্দনকাঠের চোরাকারবারি ‘পুষ্পা রাজ’-কে দেখেন। দক্ষিণী তারকার অনুরাগীর দলে নাম লেখালেন বলিউড তারকা আলিয়া ভাট। শুধু তাই নয়, পর্দায় তার সঙ্গে প্রেম করার ইচ্ছাও প্রকাশ করলেন তিনি। তবে কি আলিয়া-আল্লু এবারে জুটি হিসেবে দর্শকদের সামনে আসবেন?

এক দিকে ‘পুষ্পা: দ্য রাইজ’-এর দ্বিতীয় কিস্তি ‘পুষ্পা: দ্য রুল’-এর কাজ শুরু করে দিয়েছেন আল্লু। অন্যদিকে আগামী ২৫ ফেব্রুয়ারি সঞ্জয় লীলা বানসালীর চর্চিত ছবি ‘গঙ্গুবাই কাথিয়াওয়ারি’-এর মুক্তির জন্য অপেক্ষা করছেন আলিয়া।

ছবির প্রচারের জন্য সম্প্রতি তিনি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন। আলিয়া জানিয়েছেন, আল্লুর সঙ্গে অভিনয় করতে আগ্রহী তিনি। তার কথায়, “আমার পুরো পরিবার ‘পুষ্পা: দ্য রাইজ’ দেখেছে। সবাই এখন আল্লু অর্জুনের ভক্ত! তাদের একটিই প্রশ্ন, আমি কবে আল্লুর সঙ্গে কাজ করার সুযোগ পাব?”

আলিয়ার কথায় জানা গেল, বাড়িতে তাকে ‘আলু’ বলে ডাকা হয়। দুই নাম মিলিয়ে ভাট পরিবারের প্রশ্ন, “আলু, তুমি আল্লুর সঙ্গে কবে কাজ করবে?” উত্তরে আলিয়া, “সুযোগ এলেই ঝাঁপিয়ে পড়ব আমি!”

ভারতে এই ছবি মোট ৩১৯ কোটি রুপি ব্যবসা করেছে। বিদেশে এই ছবির লাভের পরিমাণ ৩৫ কোটি রুপি। যোগ করলে মোট লাভ দাঁড়ায়, ৩৫৪ কোটি রুপি। মহামারীর মধ্যে একমাত্র ‘পুষ্পা’ই ৩০০ কোটির চৌকাঠ পেরিয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com