1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় সংসদের স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ আর নেই জনবান্ধব পুলিশ গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান, সারদায় ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত ব্যবসায়ীর বাড়িতে গুলি সাজ্জাদ গ্রুপের সদস্য গ্রেপ্তার রানা প্লাজা থেকে বেঁচে ফেরা নাসিমার শেষ যাত্রা পদ্মায়, একই পরিবারের ৪ জনের মৃত্যু সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, আহত ১২ সেনা—দু’জনের অবস্থা আশঙ্কাজনক ত্রয়োদশ জাতীয় সংসদে গতি আনতে আজ দুই গুরুত্বপূর্ণ বৈঠক চারটি ধর্মের সমন্বয়ে- সমাজকে নতুন বার্তা দিতে, দেবী অন ক্যানভাস প্রদর্শনী শুভ সূচনা হলো। ইসরায়েলের হামলায় উত্তপ্ত ইরান, ‘চড়া মূল্য দিতে হবে’—হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর ইরানের দুই পারমাণবিক স্থাপনায় হামলা, তেজস্ক্রিয়তা ছড়ায়নি—দাবি রাষ্ট্রীয় গণমাধ্যমের সৌদি-কুয়েত-আমিরাত-বাহরাইনে দফায় দফায় ইরানের হামলা

সস্ত্রীক করোনায় আক্রান্ত তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৩৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: করোনায় আক্রান্ত হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ও তার স্ত্রী আমেনা এরদোগান।

শনিবার (৫ ফেব্রুয়ারি) তুরস্কের প্রেসিডেন্টের দফতর থেকে এক টুইটের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

ওইদিন দেশটির উত্তর তুরস্কের জোঙ্গুলদাক অঞ্চলে একটি (প্রকল্প) উদ্বোধন অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল এরদোগানের। কিন্তু, তিনি করোনা সংক্রমিত হওয়ার কারণে ওই অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেন। ওই সময় ভাষণ দেয়ার সময় এরদোগান বলেন, তীব্র ঠাণ্ডা ও গলার স্বরে সমস্যা থাকার কারণে তিনি তার এ সফর বাতিল করেছেন।

এমন বিবৃতির কিছুক্ষণ পরেই জানানো হয় যে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান ও তার স্ত্রী আমেনা এরদোগান করোনা সংক্রমিত। তারা করোনোর নতুন সংক্রামক ধরন ওমিক্রনে আক্রান্ত।

এরপর এরদোগান তার টুইটার অ্যাকাউন্টে বলেন, আমরা আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি। আমরা ঘরে থেকে আমাদের কর্তব্য পালন করে যাব। আমরা আপনাদের দোয়া চাই।

এরদোগানের স্ত্রী আমেনা এরদোগান তার টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে বলেন, আমি আশা করছি আমরা দ্রুত সুস্থ হব। সম্ভবত তাইয়েব সাহেবের (রিসেপ তাইয়েপ এরদোগান) সাথে একসাথে সুস্থ হব। আমাদের জন্য দোয়া করবেন।

বৃহস্পতিবার ইউক্রেন সফরে গিয়েছিলেন। সেখানে তিনি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক উন্নত করতে দেশটির রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন। এছাড়া এরদোগান ইউক্রেন এবং রাশিয়ার মধ্যকার চলমান বিবাদ নিয়ে মধ্যস্থতারও প্রস্তাব দিয়েছেন।

প্রসঙ্গত, তুরস্কে প্রতিদিন ১ লাখেরও বেশি সংখ্যক মানুষের করোনা সংক্রমণের ঘটনা ঘটছে। এরমধ্যে গত শুক্রবার দেশটিতে করোনায় আক্রান্ত শনাক্তের সংখ্যা ছিল ১ লাখ ১১ হাজার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com