1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
*চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস* কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

থানায় জিডি করলেন নিপুণ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
  • ২৪৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে হেরে যাওয়া অভিনেত্রী নিপুণ অবশেষে থানার দ্বারস্থ হলেন। জীবনের নিরাপত্তার জন্য বনানী থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি।

রোববার (৩০ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে এ কথা জানান তিনি।

নিপুণ বলেন, নির্বাচনের পর থেকেই আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। এ নিয়ে সাধারণ ডায়েরি করেছি বনানী থানায়।

নিপুণ আরো বলেন, এই নির্বাচনে পীরজাদা হারুন, জায়েদ খান, এফডিসির এমডি- এ তিনজন একটি চক্র। সবাই এক হয়ে জায়েদকে জিতিয়েছেন বলে অভিযোগ করেছেন নায়িকা। তার ভাষ্য, এখানে জায়েদ খান, এফডিসির এমডি, আর নির্বাচন কমিশনার পীরজদা হারুন একটা চক্র। তারা সবাই মিলে জায়েদ খানকে জিতিয়ে দিয়েছে। তারা টাকা দিয়ে ভোট কিনেছে ভিডিওতে সেটা দেখা গেছে।

সাংবাদিক সম্মেলনে নিপুণের সঙ্গে উপস্থিত আছেন ইলিয়াস কাঞ্চন, রিয়াজ, আফজাল শরীফ, সাইমন, জেসমিন, জাদু আজাদসহ অনেকে।

সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের সঙ্গে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন নিপুণ। তিনি বলেন, ‘আমি জায়েদ খানের সঙ্গে আবার সাধারণ সম্পাদক পদে নির্বাচন চাই। সবকিছুর জন্য উচ্চ আদালতে যাব। আমাদের শিল্পী সমিতির নির্বাচনে এই নিয়ম আছে, শুধু এক পদের ভোট হওয়া।’

উল্লেখ্য, নির্বাচনের ফলাফলে জায়েদ খান জয়ী হওয়ার পর অসন্তোষ প্রকাশ করেন নিপুণ। এরপর তিনি নির্বাচনের আপিল বোর্ডে পুনরায় ভোট গণনার আবেদন করেন। আপিল বোর্ড দ্বিতীয়বার গণনা করেও একই ফল ঘোষণা করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com