1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচল নিশ্চিতে কাজ করছে ইরান দূতাবাস হজক্যাম্পে লাগেজ র্যাপিং সেবা চালু—হজযাত্রা হবে আরও নিরাপদ ও সুশৃঙ্খল এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁসের কোনো সম্ভাবনা নেই: শিক্ষামন্ত্রী ইরান–যুক্তরাষ্ট্র সমঝোতা অনিশ্চিত, যুদ্ধবিরতি শেষের আগে উত্তেজনা চরমে 📚 এসএসসি ও সমমান পরীক্ষা শুরু: ১৮.৫৭ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণ, নকলমুক্তে ‘জিরো টলারেন্স’ বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়- স্বরাষ্ট্রমন্ত্রী মনোনয়ন চাননি আফরোজা আব্বাস, স্বামীর অসুস্থতায় এখন একমাত্র অগ্রাধিকার চিকিৎসা ইরানের সঙ্গে দ্রুত চুক্তির আশা ট্রাম্পের, পাকিস্তানে যাচ্ছে মার্কিন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল দাগনভূঞা থানার ওসি নোমানকে ঘিরে অপপ্রচার, বাস্তবে আইন-শৃঙ্খলায় ইতিবাচক পরিবর্তন গৌরীপুরে বাখরাবাদ গ্যাসের অংশীজন সভা: গ্রাহকসেবা উন্নয়ন ও নিরবচ্ছিন্ন সরবরাহে জোর

বিমানবন্দরে কান্না; অবশেষে সেই প্রবাসীর লাগেজ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
  • ২৪৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: দীর্ঘদিন পর সৌদি আরব থেকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই লাগেজ হারিয়ে ফেলেন নড়াইলের বাসিন্দা রাকিব। টাকা ও মূল্যবান জিনিস হারিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি, যা ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

তবে বিমানবন্দরে দায়িত্বরত আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা খোয়া যাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই লাগেজটি উদ্ধার করে রাকিবের হাতে তুলে দিয়েছেন। তবে লাগেজটি চুরি যায়নি, অন্য একজন নিজের লাগেজ রেখে ভুল করে রাকিবের লাগেজটি নিয়ে গিয়েছিলেন বলে জানা গেছে।

এপিবিএন জানায়, প্রায় ১৩ বছর সৌদি আরবে ছিলেন নড়াইলের কালিয়া থানা এলাকার বাসিন্দা রাকিব। ভিসা না থাকায় বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বেলা ৩টায় সৌদি আরব থেকে দেশে ফেরেন। তবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই হারিয়ে ফেলেন লাগেজ ও মূল্যবান সামগ্রী।

এ ব্যাপারে এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জিয়া বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সৌদি প্রবাসী রাকিবের লাগেজটি উদ্ধার করা হয়েছে। আসলে তার লাগেজটি চুরি হয়নি। ভুলে অন্য একজন রাকিবের লাগেজটি নিয়ে গিয়েছিলেন এবং নিজের লাগেজটি রেখে গিয়েছিলেন।

বিমানবন্দর থেকে কারো লাগেজ চুরি হওয়ার সুযোগ নেই। সেখানে এপিবিএন টিমসহ অন্যান্য নিরাপত্তা কর্মীরা সার্বক্ষণিক কাজ করেন বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com