1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

ভোট নয়, জাহিদ হাসানের কাছে ভালোবাসা চাইলেন ফেরদৌস

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ২২৭ বার দেখা হয়েছে
বঙ্গনিউজবিডি ডেস্ক: কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে চলছে চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ। নির্বাচনে কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে কার্যকরী পরিষদের সদস্য পদে লড়ছেন চিত্রনায়ক ফেরদৌস।

নির্বাচনে ভোট দিতে আসা জাহিদ হাসানের কাছে ভোট নয়, ভালোবাসা চেয়েছেন নায়ক ফেরদৌস।

তিনি জানান, ভোট নয়, জাহিদ ভাই আমাকে ভালোবাসা দিবেন। এটুকু ছোট ভাই হিসেবে আপনার কাছে আমার চাওয়া।

জানা যায়, সকাল সাড়ে ১১টার দিকে জাহিদ হাসান এফডিসিতে ভোট প্রদান করতে আসেন। গেট দিয়ে প্রবেশের পরেই জাহিদ হাসানের গাড়ি দেখে চিনে ফেলেন ফেরদৌস। দৌড়ে গিয়ে সালাম দেন। এরপর জাহিদ হাসান গাড়ির গ্লাস খুলে হাসিমুখে ফেরদৌসের সালামের উত্তর দেন।

তখন ফেরদৌস বলেন, জাহিদ ভাই আমার ভালোবাসার মানুষ। জানি ভাইয়ের কাছে আমিও ভালোবাসার মানুষ। তাই ভোট নয়, আমার ভাইয়ের কাছে ভালোবাসা চাই। আপনাদের ভালোবাসা দিতেই নির্বাচনে জয়ী হয়ে আমরা পরিবর্তন চাই।

জাহিদ হাসানকে নায়ক ফেরদৌস বলেন, জাহিদ ভাইয়ের মতো মানুষদের আমরা সম্মান দিতে চাই। তাদের যথাযথ মর্যাদা দিতে চাই।

তখন ফেরদৌসকে জাহিদ হাসান বলেন, ছোট ভাই তোমাদের জন্য আমার ভালোবাসা কোনোদিন ফুরাবে না।

শুক্রবার সকাল ৯টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) এ নির্বাচন শুরু হয়। ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।

গত দুই মেয়াদে নির্বাচিত মিশা-জায়েদ জুটির বিরুদ্ধে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচনে লড়ছেন কাঞ্চন-নিপুণ। এবার সমিতির ভোটার ৪২৮ জন। তবে ভোটাধিকার হারানো সমিতির ১৮৪ জন সদস্য এবার ভোট দিতে পারছেন না। এ ব্যাপারে উচ্চ আদালতে রিট করা হলেও তা এখনো সুরাহা হয়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com