1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
*চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস* কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

শুটিং স্পটে হঠাৎ অসুস্থ পরীমনি, হাসপাতালে ভর্তি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ২৫৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সিনেমার শুটিং চলাকালে স্পটেই অসুস্থ হয়ে পড়েছেন ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনি।

তাকে দ্রুত ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার সঙ্গে স্বামী শরিফুল রাজও আছেন।

বৃহস্পতিবার গাজীপুরে অরণ্য আনোয়ারের ‘মা’ সিনেমার শুটিং চলাকালে অসুস্থ হয়ে পড়েন পরীমনি।

পরীমনি নিজেই গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করে বলেন, ‘হাসপাতালে আছি। তারা করোনা পরীক্ষার জন্য নমুনা নিয়েছে। ফল পেতে সময় লাগবে। বাকিটা এখনও জানি না।’

জানা গেছে, বুধবার মধ্যরাত থেকে শরীর খারাপ হতে থাকে পরীমনির। জ্বর-কাশিসহ করোনার লক্ষণ দেখা দেয়। সেসব উপেক্ষা করেই শুটিং সেটে হাজির হয়েছিলেন তিনি।

এ বিষয়ে ‘মা’ সিনেমার পরিচালক অরণ্য আনোয়ার বলেন, গাজীপুরে টানা কয়েক দিন শুটিং করার কথা ছিল। কিন্তু পরীমনির শারীরিক অবস্থা খারাপ দেখে বুধবার সকালেই শুটিং প্যাকআপ করার সিদ্ধান্ত নিই। আগে জীবন পরে শুটিং। কিন্তু পরীমনিই বারবার বলছিলেন, তিনি একটা দিন দেখতে চান। তার বিশ্বাস ছিল জ্বর কেটে যাবে। শুটিংটা শেষ করেই বাড়ি ফিরবেন। কিন্তু বুধবার মধ্যরাতে পরীর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে ভোররাতের দিকে তাৎক্ষণিকভাবে ঢাকায় হাসপাতালে ভর্তি করানো হয়।

সম্প্রতি ভক্ত-অনুরাগীদের অন্তঃসত্ত্বা হওয়ার সুখবর দেন পরীমনি। একই দিন বিয়ের খবরও প্রকাশ্যে আনেন এ নায়িকা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com