1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

মোশারফ করিমকে দেখে মুগ্ধ কলকাতার পার্নো মিত্র

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ২৩৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আগেই শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল পার্নো মিত্রের। কিন্তু করোনা আক্রান্ত হ‌ওয়ায় বাংলাদেশে আসতে দেরি হয় তার। তাকে ছাড়াই অন্য শিল্পীদের নিয়ে ‘বিলডাকিনী’ ছবির কাজ শুরু হয়ে যায় ন‌ওগাঁয়। পরিচালক ফজলুল কবীর তুহিন জানিয়েছেন, নওগাঁ জেলার বিভিন্ন লোকেশনে চলচ্চিত্রটির শুটিং চলছে। ১৮ জানুয়ারি থেকে শ্যুটিংয়ে যোগ দিয়েছেন পার্নো মিত্র।

নূরদ্দিন জাহাঙ্গীরের উপন্যাস ‘বিলডাকিনী’ অবলম্বনে নির্মীয়মাণ এই ছবিতে পার্নোর চরিত্রের নাম হনুফা। হনুফার জীবন-সংগ্রাম নিয়েই তৈরি হচ্ছে এই চলচ্চিত্র। এই ছবিতে পার্নোর সঙ্গে অভিনয় করছেন দুই বাংলার প্রিয় অভিনেতা মোশারফ করিম।

মোশারফকে নিয়ে উচ্ছ্বসিত পার্নো সংবাদমাধ্যমকে বলেছেন, “মোশারফ করিমের অনেক নাটক দেখেছি। ‘টেলিভিশন’ সিনেমাটাও দেখা। যখন শুনেছি বিলডাকিনী-তে তিনি অভিনয় করছেন, আমি খুবই এক্সাইটেড হয়েছিলাম। এ ক’দিন কাজের অভিজ্ঞতায় ভাল করে বুঝেছি মোশারফ করিম কত ব্রিলিয়ান্ট অ্যাক্টর। উনি দারুণ মানুষও।”

শুটিংয়ের অভিজ্ঞতা চমৎকার জানিয়ে পার্নো বলেছেন, “এর আগে ‌‘ডুব’ সিনেমার শুটিং করেছিলাম বাংলাদেশে। সেটার অভিজ্ঞতাও খুব ভাল ছিল। এবার যেখানে শুটিং করছি সেটা একটা গ্রাম। এখানকার মানুষ খুব ভাল। সহযোগিতা, ভালবাসা সব‌ই পাচ্ছি। এই তো রাতে নদীতে একটা শুট ছিল। অনেক দেরি হল। কাজ শেষে পাশের বাড়ির মানুষেরাই আমাদের থাকতে ও খেতে দিয়েছেন। এই ভালবাসা অভিভূত করেছে আমাকে।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com