1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
*চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস* কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

করোনায় আক্রান্ত অমিতাভ রেজা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২
  • ২৪৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: নতুন বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য সব কিছু প্রস্তুত। কিন্তু এরমধ্যে নির্মাতার কাছে রিপোর্ট এলো- করোনা পজিটিভ। তবুও দমলেন না পরিচালক, এমনকি গোপনও করলেন না তথ্য। বাসা থেকে বসেই দিলেন ডিরেকশন। আর ওদিকে শুটিং চললো সেটে। এমনই ঘটনার নজির করলেন ‘আয়নাবাজি’ খ্যাত নন্দিত নির্মাতা অমিতাভ রেজা।

অমিতাভ রেজার ভাষ্য, ‌‘আমি কোভিড পজিটিভ। হেয়ার স্পেশালিস্ট এসেছে বিদেশ থেকে। দুর্দান্ত একটা শুটের জন্য আমাদের পুরো টিম তৈরি। এর মাঝে এই বিপদ। অসুখ-বিসুখ কখনও কিছু করতে পারে নাই আমাকে। তাই নিজে ঘরে থেকে পুরো শুটিং শেষ হলো। কাজটা কিন্তু অসম্ভব যদি না আমার প্রযোজক ও সহকর্মীরা সহযোগিতা করতেন।’

তিনি আরও বলেন, ‘বিজ্ঞাপনচিত্র নির্মাণ খুব বিশেষ কিছু না। চাইলে যেকোনও পরিস্থিতিতে শুটিং চালিয়ে যাওয়া সম্ভব যদি টিমটা ভালো হয়।’

জানা গেছে, এটি ছিল একটি বিজ্ঞাপনচিত্রের কাজ। যার মডেল হয়েছেন বিদ্যা সিনহা মিম। শিগগিরই বিজ্ঞাপনটি দেখা যাবে দেশের টেলিভিশন চ্যানেলগুলোতে।

এদিকে, নির্মাতা অমিতাভ রেজা জানান, তার শারীরিক অবস্থা এখন ভালো। বাসাতেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী থাকছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com