1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
হরমুজ প্রণালীতে গুলি: ইরানের রাষ্ট্রদূতকে তলব ভারতের, বাড়ছে আঞ্চলিক উত্তেজনা জ্বালানি তেলের দাম বাড়ল: অকটেন ১৪০, পেট্রোল ১৩৫ টাকা এনসিপির সহযোগী সংগঠন ‘জাতীয় নারীশক্তি’র ৫৩ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন কুমিল্লায় ওয়াসা গঠনের পথে অগ্রগতি—রাজনৈতিক উদ্যোগে পানি ব্যবস্থাপনায় নতুন দিগন্ত পাঁচলাইশে গাড়ি চুরি,চোরসহ গাড়ি উদ্ধার। ইউরোপের সুরক্ষায় বড় দায়িত্ব পেল পর্তুগাল: ১০৭ কোটি ইউরোর বিশাল প্রতিরক্ষা প্রজেক্টে যোগদান রুকাইয়া জাহান চমকের রাজনীতিতে আনুষ্ঠানিক যাত্রা, বিএনপির মনোনয়ন দৌড়ে আশাবাদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান, শ্রেষ্ঠদের হাতে পুরস্কার প্রদান দীর্ঘ বিরতির পর সাক্ষাৎ: প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে উচ্ছ্বসিত বঙ্গবীর কাদের সিদ্দিকী প্রবীণ সাংবাদিকদের জন্য অবসর ভাতা চালুর উদ্যোগ সরকারের: তথ্যমন্ত্রী

অপকর্ম-অন্যায় আচরণে সংবাদ হতে চাই না: আইজিপি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২
  • ২৩৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, আমরা নিজেদের কোনো অপকর্মের মাধ্যমে, নিজেদের কোনো অন্যায় আচরণের মাধ্যমে সংবাদ হতে চাই না। আমরা আমাদের ভালো কাজের মাধ্যমে সংবাদ হতে চাই।

সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে শিল্ড প্যারেড, মাদক ও অস্ত্র উদ্ধারে পুলিশ সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. বেনজীর বলেন, যদি পুলিশ বাহিনীর কোনো সদস্য অসম্মান-অপমান বয়ে নিয়ে আসেন তাকেও আমরা অবশ্যই শরীরের কোনো জায়গায় পচন ধরলে যেমন কেটে ফেলে হয় তেমনভাবে আমরা তাকে পরিত্যাগ করবো। পুলিশ বাহিনীতে তার কোনো আশ্রয় নেই।

তিনি বলেন, আমরা চাই না পুলিশ বাহিনীর কোনো সদস্য অপকর্মে লিপ্ত হন। আমাদের পুলিশ বাহিনীর প্রতি সদস্যের জন্য সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করতে আমরা বদ্ধ পরিকর।

আইজিপি আরো বলেন, আমরা প্রতিনিয়ত দক্ষতা বৃদ্ধির চেষ্টা করছি। কিন্তু সমাজের যে প্রত্যাশা তা কখনো কখনো আমাদের সীমাবদ্ধতা-সামর্থ্যকে ছাড়িয়ে যায়। পুলিশের প্রতি মানুষের যে আকাশচুম্বী প্রত্যাশা রয়েছে সেই প্রত্যাশা পূরণে ব্রতী হবে। সর্বোচ্চটুকু নিংড়ে দিয়ে গণমানুষের প্রত্যাশার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com