1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
*চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস* কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

ডিপজলের অনুরোধে নির্বাচনে প্রার্থী মৌসুমী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ২৮৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আসন্ন শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে এফডিসিতে বেড়েছে প্রার্থীদের পদচারণা। ভোট প্রার্থী তারকাদের এখন তাদের তাবুতে প্রতিনিয়ত দেখা যাচ্ছে। সম্প্রতি জায়েদ মিশা প্যানেলের তাবুতে একসঙ্গে দেখা গেল মনোয়ার হোসেন ডিপজল ও অভিনেত্রী মৌসুমীকে। এসময় কিছু সময়ের জন্য হাত ধরে একসঙ্গে হেঁটে নির্বাচনী প্রচারণা চালান এই দুই তারকা।

এর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এবারের নির্বাচনে নিজের প্রার্থী হওয়া প্রসঙ্গে মৌসুমী জানান, ডিপজল ভাই আর আমি একসঙ্গে অনেকগুলো চলচ্চিত্রে অভিনয় করেছি। নির্বাচনের পূর্বে মাঝেমধ্যে আমার বাসায় আসতেন ডিপজল ভাই। আমাকে প্রার্থী হওয়ার অনুরোধ করেছেন। আমি তার অনুরোধ রেখেই নির্বাচনে এসেছি।

এসময় জায়েদ খান ও মিশা কমিটির প্রশংসা করতে ভুললেন না এ ঢালিউড অভিনেত্রী। তিনি বলেন, মিশা ও জায়েদ অনেক ভালো কাজ করেছেন। আমি তো তাদের কর্মকাণ্ড দেখেছি। তারা ভালো কাজ করেছে বলেই তাদের প্যানেলের যুক্ত হয়েছি।

এদিন মনোয়ার হোসেন ডিপজলও কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। তিনি বলেন, আমরা হল মালিকদের সঙ্গে কথা বলেছি। তারা সিনেমা চায়। আমি এরমধ্যে পাঁচটা সিনেমার কাজ শেষ করেছি। আরো ছবি নির্মাণের পরিকল্পনা করেছি। আমাদের প্যানেল নির্বাচিত হলে আমরা বেশকিছু সিনেমা বানানোর উদ্যোগ নিব, এজন্যই আমাদেরকে নির্বাচিত করতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com