1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
কলকাতার NILD সেবা কেন্দ্রে আসেন কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী ড: বীরেন্দ্র কুমার। ৬ বিভাগে ভারী বৃষ্টির আভাস, কয়েক জেলায় অব্যাহত মৃদু তাপপ্রবাহ শহীদ আলাউদ্দিন সরদার মিঠু’র ৯ম শাহাদাত বার্ষিকী পালিত। যুদ্ধবিরতির মাঝেও ইরানে মার্কিন হামলা, শান্তি আলোচনা নিয়ে নতুন অনিশ্চয়তা আরাফাতের ময়দানে ১৫ লাখের বেশি হাজি, হজের মূল রুকন আজ সম্পন্ন আরাফার রোজা কবে? স্থানীয় চাঁদ নাকি সৌদির তারিখ—ফিকহি মতপার্থক্যে যা বলছেন আলেমরা ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-কে লাল গালিচায় রাজকীয় বিদায় মিরপুরের কালশী বাউনিয়াবাদ বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৫ ইউনিট মিনায় সমবেত লাখো হাজি, শুরু হলো পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা বিদ্রোহের অগ্নিশিখা ও মানবতার কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম : জীবন, সাহিত্য ও আদর্শ।

ক্ষমতায় আসার পর প্রথম বাজেট দিলো তালেবান

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২
  • ২৯০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আফগানিস্তানের ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো বাজেট অনুমোদন দিয়েছে তালেবান। গতকাল বৃহস্পতিবার তালেবান বাজেট অনুমোদনের কথা জানায় বলে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে।

খবরে বলা হয়, ২০২১ সালের ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুলের পতন হয়। কাবুল পতনের মধ্য দিয়ে দেশটির ক্ষমতা তালেবানের হাতে আসে। পরের মাস সেপ্টেম্বরে অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দেয় তালেবান। গতকাল বৃহস্পতিবার তালেবান বাজেট অনুমোদনের কথা জানায়।

তালেবান যে বাজেটের অনুমোদন দিয়েছে, তাতে বিদেশি সাহায্যের কোনো উল্লেখ নেই। অথচ মার্কিন-সমর্থিত সাবেক আফগান সরকারের আমলে দেশটির অর্থনীতি ব্যাপকভাবে বিদেশি সাহায্যনির্ভর ছিল।

এ বিষয়ে তালেবান অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্র আহমদ ওয়ালি হকমাল বলেন, গত দুই দশকে প্রথমবারের মতো তারা এমন একটি বাজেট তৈরি করেছে, যা বিদেশি সাহায্যের ওপর নির্ভরশীল নয়। এটি তাদের জন্য একটা খুব বড় অর্জন।

তিনি বলেন. ৫৩ দশমিক ৯ বিলিয়ন আফগান মুদ্রার এ বাজেট গত বুধবার অনুমোদন দেওয়া হয়। বাজেটের আওতাকাল ২০২২ সালের প্রথম ত্রৈমাসিক। অনুমোদন দেওয়া বাজেটটি প্রায় সম্পূর্ণরূপে সরকারি প্রতিষ্ঠানে অর্থায়নের জন্য নিবেদিত। এ অর্থের পরিমাণ সামান্য। কিন্তু আপাতত তারা এ অর্থই বরাদ্দ করতে পারছেন।

হকমাল বলেন, সরকারি কর্মচারীদের যাদের অনেকেই কয়েক মাস ধরে বেতন পাননি, তারা জানুয়ারির শেষে বেতন পেতে শুরু করবেন। এ ছাড়া দেশটির সরকারি যেসব নারী কর্মীদের বেশির ভাগকে তাদের চাকরিতে ফিরে আসতে বাধা দেওয়া হয়েছে, তাদেরও বেতন দেওয়া হবে বলে জানান অর্থ মন্ত্রণালয়ের এই মুখপাত্র।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com