1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার ফুলতলায় ১৫৪ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যাবসায়ী আটক ২১ বছর পর অস্ট্রেলিয়া বধ! মোসাদ্দেক-নাহিদের নৈপুণ্যে টাইগারদের ঐতিহাসিক জয় বাজেট ২০২৬-২৭: কমতে পারে নিত্যপণ্য, সিম ও চিকিৎসা খরচ; বাড়তে পারে সিগারেট, রড ও বিলাসপণ্যের দাম একনেকে ৩,৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, স্থগিত চীনা ইকোনমিক জোন ও খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প হামে শিশুমৃত্যুর ঘটনায় ড. ইউনূসের বিরুদ্ধে মামলা খারিজ করলেন আদালত দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের ৩ সদস্য গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা ইউনূসের কালো আইনে অর্থনীতির সর্বনাশ সাফ নারী ফুটবলে রানার্সআপ বাংলাদেশ দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর উৎসাহ। আইনশৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক শৃঙ্খলায় কমিশনারের কঠোর নির্দেশ। বীরগঞ্জে ২৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সুবাহকে ডিভোর্স দিয়ে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সংসার করার ঘোষণা ইলিয়াসের

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ৪১৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: গায়ক ইলিয়াস হোসাইন ও অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রার বিয়ে নিয়ে বিতর্ক থামছেই না। বিয়ের এক মাস না পেরোতেই তৃতীয় স্ত্রী সুবাহকে ডিভোর্স দিয়ে দ্বিতীয় স্ত্রী কারিনকে নিয়ে সংসার করার ঘোষণা দিয়েছেন ইলিয়াস। শুধু তাই নয়, ইলিয়াসের দাবি, তাকে ব্ল্যাকমেল করে বিয়ে করতে বাধ্য করেছেন সুবাহ। বিয়ে না করলে সুবাহ তার মানসম্মান, ক্যারিয়ার শেষ করে দেয়ার হুমকিও দিয়েছে।

সুবাহর বিরুদ্ধে ফাঁসিয়ে বিয়ে করার অভিযোগে থানায় জিডিও করেছেন ইলিয়াস। ইলিয়াস বলেছেন, ‌‘আমার নামে যাতে বদনাম করতে না পারে, সেই জন্য বিয়ে করেছি। কেউ যাতে কোনো ধরনের বদনাম না দিতে পারে। আমি সুবাহকে ডির্ভোস দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি কারিনের সঙ্গেই থাকতে চাই।’

ইলিয়াস আরও দাবি করেছেন তার ও কারিনের বিচ্ছেদ হয়নি। তিনি বলেন, ‘দ্বিতীয় স্ত্রী কারিনকে ডির্ভোস দেওয়ার জন্য আমাকে চাপ প্রয়োগ করে সুবাহ। বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করেছে। পরে আমি কাগজ পাঠিয়েছি। তবে কারিনকে সাইন করতে নিষেধ করে দিই। কারিনের সঙ্গে ডির্ভোস হওয়ার এক বছর পর বিয়ের কথা জানাবে বলেছিল সুবাহ। কিন্তু বিয়ের ১০ দিনের মাথায় ছবি প্রকাশ করে। আমার ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও দিয়ে সুবাহ আমাকে প্রতিনিয়ত ব্ল্যাকমেইল করেছে। বিয়ে না করলে এগুলো নেটে ছড়িয়ে দেবে বলে হুমকি দেয়। সেই ভয় থেকে বিয়ে করতে বাধ্য হয়েছি।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com