1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার ফুলতলায় ১৫৪ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যাবসায়ী আটক ২১ বছর পর অস্ট্রেলিয়া বধ! মোসাদ্দেক-নাহিদের নৈপুণ্যে টাইগারদের ঐতিহাসিক জয় বাজেট ২০২৬-২৭: কমতে পারে নিত্যপণ্য, সিম ও চিকিৎসা খরচ; বাড়তে পারে সিগারেট, রড ও বিলাসপণ্যের দাম একনেকে ৩,৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, স্থগিত চীনা ইকোনমিক জোন ও খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প হামে শিশুমৃত্যুর ঘটনায় ড. ইউনূসের বিরুদ্ধে মামলা খারিজ করলেন আদালত দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের ৩ সদস্য গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা ইউনূসের কালো আইনে অর্থনীতির সর্বনাশ সাফ নারী ফুটবলে রানার্সআপ বাংলাদেশ দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর উৎসাহ। আইনশৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক শৃঙ্খলায় কমিশনারের কঠোর নির্দেশ। বীরগঞ্জে ২৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

টাঙ্গাইল-৭ আসনের উপনির্বাচনে লাঙল পেলেন জহির

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ২৭৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একাব্বর হোসেনের মৃত্যুতে শূন্য হওয়া টাঙ্গাইল-৭ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন পেয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহির।

রোববার (১২ ডিসেম্বর) জাপা চেয়ারম্যান জিএম কাদের আনুষ্ঠানিকভাবে জহিরের হাতে মনোনয়নপত্র তুলে দেন। আগামী বছরের ১৬ জানুয়ারি টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

এসময় জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য মো. শফিকুল ইসলাম সেন্টু, অ্যাড. মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান মো. আরিফুর রহমান খান ও দপ্তর সম্পাদক-২ এম এ রাজ্জাক খান প্রমুখ।

উল্লেখ্য, টাঙ্গাইলের এ আসনের চারবারের সংসদ সদস্য একাব্বর হোসেন গত ১৬ নভেম্বর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com