1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার ফুলতলায় ১৫৪ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যাবসায়ী আটক ২১ বছর পর অস্ট্রেলিয়া বধ! মোসাদ্দেক-নাহিদের নৈপুণ্যে টাইগারদের ঐতিহাসিক জয় বাজেট ২০২৬-২৭: কমতে পারে নিত্যপণ্য, সিম ও চিকিৎসা খরচ; বাড়তে পারে সিগারেট, রড ও বিলাসপণ্যের দাম একনেকে ৩,৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, স্থগিত চীনা ইকোনমিক জোন ও খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প হামে শিশুমৃত্যুর ঘটনায় ড. ইউনূসের বিরুদ্ধে মামলা খারিজ করলেন আদালত দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের ৩ সদস্য গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা ইউনূসের কালো আইনে অর্থনীতির সর্বনাশ সাফ নারী ফুটবলে রানার্সআপ বাংলাদেশ দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর উৎসাহ। আইনশৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক শৃঙ্খলায় কমিশনারের কঠোর নির্দেশ। বীরগঞ্জে ২৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজের ঘর থেকেও বহিষ্কার মুরাদ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ২৩৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ডা. মুরাদ হাসানকে এবার তার নির্বাচনী এলাকা সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশার সভাপতিত্বে এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ডা. মুরাদের জন্ম ও নির্বাচনী এলাকা সরিষাবাড়ী হওয়ায় তিনি এটিকে নিজের ‘ঘর’ বলে পরিচয় দিতেন। তাই তার ‘রাজনৈতিক আঁতুড় ঘর’ থেকে বহিষ্কার করা হলো তাকে।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা সাংবাদিকদের বলেন, ডা. মুরাদকে উপজেলা আওয়ামী লীগের সদস্যপদ থেকে চূড়ান্ত অব্যাহতি দেওয়া হয়েছে। উপজেলা আওয়ামী লীগের জরুরি এ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। দলীয় ভাবমূর্তি বিনষ্ট, অগঠনতান্ত্রিক ও শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে গঠনতন্ত্রের ৪৭(৯) ধারা মোতাবেক তাকে অব্যাহতি দেওয়া হয়।

তিনি আরও বলেন, জেলা আওয়ামী লীগের মাধ্যমে মুরাদ হাসানের অব্যাহতিপত্র এবং বহিষ্কারের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়।

এর আগে ডা. মুরাদ হাসান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করলে মঙ্গলবার বিকেলে জামালপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক পদ থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়।

মুরাদ হাসান জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার দৌলতপুর গ্রামে ১৯৭৪ সালের ১০ অক্টোবর জন্মগ্রহণ করেন। জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনেও একই আসনে নির্বাচিত হয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com