1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ

প্রতিমন্ত্রী মুরাদ ছাত্রদল করতেন: ফখরুল

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ২৪১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: তথ্য প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসান ময়মনসিংহ মেডিকেল কলেজে পড়ার সময় ছাত্রদল করতেন বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে তিনি বলেন, পরে অবশ্য মুরাদ ছাত্রলীগে যোগ দেন।

স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস উপলক্ষে আজ সোমবার (৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির মহাসচিব।

খালেদা জিয়ার পরিবারের সদস্যদের নিয়ে মুরাদ হাসানের বক্তব্য–সংবলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ভাইরাল হয়েছে। আজ মুরাদের সেসব বক্তব্যের সমালোচনা করতে গিয়েই তাঁর অতীত রাজনীতি নিয়ে এ তথ্য দেন বিএনপির মহাসচিব। মির্জা ফখরুল বলেন, ‘দুর্ভাগ্যের কথা, সে নাকি ছাত্রদল করত। সে ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্রদলের প্রচার সম্পাদক ছিল। পরবর্তীকালে সে ছাত্রলীগে যোগদান করেছে। ধিক্কার দিই আমি তাকে।’

এই বক্তব্যের পর দর্শকসারিতে থাকা যুবদলের ঢাকা মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক গোলাম মাওলা দাঁড়িয়ে মির্জা ফখরুলকে তাঁর বক্তব্য প্রত্যাহারের দাবি জানান। ডা. মুরাদ কখনো ছাত্রদল করেননি বলে চিৎকার করেন তিনি। এ সময় হলরুমে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পরে অন্য নেতা–কর্মীরা পরিস্থিতি শান্ত করেন।

মির্জা ফখরুল তাঁর বক্তব্যের সমর্থনে বলেন, ‘একসময় সে ছাত্রদল করেছে। পরবর্তীকালে সে ছাত্রলীগের নেতা হয়ে প্রেসিডেন্ট (ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি) হয়েছে। এটা দুর্ভাগ্য আমাদের। এ রকম একটা ছেলে ছাত্রদলে ছিল।’

মির্জা ফখরুল বলেন, ‘আজকে স্পষ্ট প্রশ্ন করতে চাই প্রধানমন্ত্রীকে, এই কথা সত্য কি মিথ্যা আপনাকে জানাতে হবে। কারণ, আপনি প্রধানমন্ত্রী। এই দেশের মানুষের নিরাপত্তা এবং নিজের মর্যাদাকে রক্ষা করা ও একই সঙ্গে এই ভয়াবহ উক্তি যদি দেশের একজন মন্ত্রী করতে পারে, আপনার সরকারের অবস্থান কী, আমরা জানতে চাই। এটার উত্তর দিতে হবে। কারণ, এতে আপনাকে জড়িয়ে কথা বলা হয়েছে।’

বিএনপি মহাসচিব বলেন, ওই বক্তব্যে মুরাদ হাসান বলছেন, ‘যা কিছু করছি, প্রধানমন্ত্রীর নির্দেশে করছি এবং তিনি সবকিছু জানেন।’ এই বক্তব্যটুকু অত্যন্ত মারাত্মক।

মুরাদ হাসান ছাত্রদল করতেন বলে মির্জা ফখরুলের দাবির বিষয়টি যাচাই করতে তথ্য প্রতিমন্ত্রীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করে সেটি বন্ধ পাওয়া যায়। তাঁর ব্যক্তিগত সহকারী (রাজনৈতিক) জাহিদ নাইমের মুঠোফোনে যোগাযোগ করেও সাড়া পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com