1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী — স্বরাষ্ট্র উপদেষ্টা ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ

বঙ্গমাতার চরিত্রে দর্শকদের সামনে উপস্থিত হচ্ছেন পূর্ণিমা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ২৪৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। দীর্ঘদিন বড়পর্দায় তাকে দেখা না গেলেও তার কয়েকটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। দীর্ঘ বিরতির পর আবারও অভিনয়ে ফিরছেন এই নায়িকা।

আগামী ৩১ ডিসেম্বর (শুক্রবার) বছরের শেষ দিন মুক্তি পেতে যাচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’। এই সিনেমায় বেগম ফজিলাতুন নেছা অর্থাৎ বঙ্গমাতার চরিত্রে অভিনয় করেছেন পূর্ণিমা।

এর আগে গত সেপ্টেম্বরে চলচ্চিত্রটি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পায়। গত ২৩ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলচ্চিত্রটির পোস্টার উন্মোচন করেন। সিনেমায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল এবং বঙ্গবন্ধুর বাবা ও মায়ের ভূমিকায় যথাক্রমে খায়রুল আলম সবুজ ও দিলারা জামান। জুয়েল মাহমুদের চিত্রনাট্য রচনায় চলচ্চিত্রটি পরিচালনা, নাট্যরূপ এবং সংলাপ লিখেছেন নজরুল ইসলাম।

পূর্ণিমা অভিনীত সর্বশেষ ২০১৭ সালে ‘টু বি কন্টিনিউড’ সিনেমাটি মুক্তি পায়। যদিও বিশেষ দিবসে নাটক-টেলিফিল্মে তার দেখা মেলে। এছাড়া উপস্থাপনায় বেশ সরব তিনি। পূর্ণিমা অভিনীত মুক্তি প্রতিক্ষীত চলচ্চিত্র: নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘জ্যাম’ ও ‘গাঙচিল’।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com