1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
*চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস* কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

খালেদা জিয়ার জীবন রক্ষায় প্রয়োজনে জীবন উৎসর্গ করব : ফখরুল

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ২৭১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: দেশের স্বাধীনতায় খালেদা জিয়ার অবদান রয়েছে দাবি করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের নেত্রীর (খালেদা জিয়া) জীবন রক্ষার জন্য প্রয়োজনে আমরা আমাদের জীবন পর্যন্ত উৎসর্গ করব। আসুন সেভাবে আমরা প্রস্তুতি নেই, সেভাবে কাজ করি। ফখরুল বলেন, এই নেত্রীর যে অবদান তাকে অপমান করা মানে বাংলাদেশের স্বাধীনতাকে অপমান করা।

আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবে মওলানা ভাসানীর ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি গঠিত মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটির আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব আরও বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার অসুখ এমন পর্যায়ে পৌঁছেছে যে চিকিৎসকরা বলছেন তার দেশের বাইরে চিকিৎসা করাটা অত্যন্ত জরুরি। তারা বলছেন তাকে বিদেশে পাঠালে তিনি সুস্থ হবেন। আমরা আবারও আহ্বান জানাতে চাই, অবিলম্বে দেশনেত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন। তার জীবন রক্ষা হোক, এর সঙ্গে রাজনীতিকে নিয়ে আসবেন না।

আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের সভাপতিত্বে ও কৃষকদল নেতা এসকে সাদীর পরিচালনায় আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আহমেদ আযম খান, প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, মহানগর উত্তরের আহবায়ক আমান উল্লাহ আমান, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com