1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস

এ সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে না গণ অধিকার পরিষদ: নুর

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ২৫৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: গণ অধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, বর্তমান সরকারের অধীনে কোন নির্বাচন সুষ্ঠু হবে না। তাই এই সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদ অংশ নেবে না।

শুক্রবার সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নুর বলেন, গণ অধিকার পরিষদকে গণ মানুষের দলে পরিণত করে প্রত্যেকটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমরা কাজ করছি এবং আমাদের বিশ্বাস তিনশ’ আসনেই আমরা প্রার্থী দিতে পারবো। আমাদের ছাত্র, যুব, পেশাজীবী, নারীসহ পাঁচটি সংগঠন ইতিমধ্যেই তৈরি হয়েছে। বিভিন্ন জেলা লেভেলে তাদের কমিটি আছে। এখন আমরা সকল অঙ্গসংগঠনের সঙ্গে সমন্বয় করে দ্রুতসময়ের মধ্যে আমাদের দলের কমিটি দিয়ে দিবো এবং জাতিসংঘের তত্ত্বাবধানে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে সেই নির্বাচনে অংশ নিয়ে তিনশ’ আসনে প্রার্থী দেবেন বলেও জানান তিনি।

গণ অধিকার পরিষদের সদস্য সচিব আরও বলেন, দেশ এখন ক্রান্তি লগ্ন পার করছে, যেখানে মুক্তিযুদ্ধের চেতনা ভূলুণ্ঠিত হওয়ার পথে। মুক্তিযুদ্ধের চেতনা ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার নিশ্চিত করা এবং বৈষম্যহীন একটি রাষ্ট্র পরিচালনা করা। কিন্তু আমরা সমাজে বৈষম্য নিরসন করতে পারি নাই। স্বাধীনতার ৫০ বছরেও একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে পারি নাই। বরং আজকে জনগণ তাদের ভোটাধিকার হারিয়েছে। আজকে জনগণ ভোটাধিকার বঞ্চিত, জনগণ শোষিত, নিপীড়িত এখান থেকেও তরুণেরাই জাতিকে মুক্ত করতে পারবে বলে আমরা বিশ্বাস করি। সেই লক্ষ্য উদ্দেশ্যে নিয়েই আমরা একটি রাজনৈতিক দল গঠন করেছি যার নাম গণ অধিকার পরিষদ। আজকে এই জাতীয় স্মৃতিসৌধে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আমাদের রাজনৈতিক কর্মসূচি আমরা শুরু করেছি।’

এ সময় দলটির আহ্বায়ক ড. রেজা কিবরিয়া বলেন, বর্তমান সরকার লুটপাটে ব্যস্ত। দেশে তেলের দাম বাড়িয়ে মানুষকে সরকার বোকা বানিয়েছে। বিগত ৫০ বছরের ইতিহাসে বাংলাদেশের মানুষ একটা হতাশার মধ্যে রয়েছে। দেশে যে দলগুলো কাজ করছে তাদের মধ্যে গণতন্ত্রকে ফেরত আনার কোন সম্ভাবনা দেখছি না। আমাদের স্বাধীনতা ও অধিকার খর্ব হতেও তারা থামাতে পারেনি। আমরা মানুষের মধ্যে বিশেষ করে যুব সমাজের মাঝে আশার আলো পেয়েছি। এটাই আমাদের মূল গন্তব্য।

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের সময় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com