1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস

হাসপাতালে খালেদা জিয়ার পাশে কোকোর স্ত্রী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ২৭০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে গেলেন তার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি।

রোববার রাতে তিনি যুক্তরাজ্য থেকে দেশে আসেন এবং বিমানবন্দর থেকে সরাসরি হাসপাতালে যান। এর আগে ২০১৯ সালের ২৫ ডিসেম্বর তিনি দেশে এসেছিলেন। তখনও খালেদা জিয়া অসুস্থ ছিলেন।

গত ১২ অক্টোবর নিয়মিত চেকআপের অংশ হিসেবে খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হন। তার মাঝে মাঝেই জ্বর এলেও এখন অবস্থা অনেকটা স্থিতিশীল বলে জানা গেছে। তার ব্যক্তিগত চিকিৎসকরা নিয়মিত তার খোঁজ রাখছেন।

খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের এক সদস্য জানান, কয়েকদিন ধরে তিনি জ্বরে আক্রান্ত ছিলেন। তার শরীরের তাপমাত্রা ওঠানামা করায় নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। এরপর তার সিটি স্ক্যানসহ কিছু পরীক্ষা করা হয়েছে। কিডনি ও লিভারেরও বেশ কিছু পরীক্ষা করা হয়। এ ছাড়া খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। সেসব অসুখে তিনি দুর্বল হয়ে পড়ছেন। এখনও তিনি একা হাঁটতে পারেন না, হাত দিয়ে খেতে পারেন না। খাবারের রুচিও নেই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com