1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

খালেদা জিয়াকে দেখে এলেন মির্জা ফখরুল, সংবাদ সম্মেলন দুপুরে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ২৫৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখে এসেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৬ অক্টোবর) রাত ১১টার দিকে তিনি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে যান। প্রায় ৪০ মিনিট দলীয় চেয়ারপারসনের সঙ্গে কথা বলেন তিনি।

রোববার (১৭ অক্টোবর) সকালে দলের দায়িত্বশীল একটি সূত্র এ তথ্য জানায়।

সূত্র জানায়, বিএনপির মহাসচিব গতকাল শনিবার চট্টগ্রামে কর্মীসভা শেষ করে ঢাকায় ফেরেন। এরপর রাতে তিনি বেগম জিয়াকে দেখতে যান। সেখানে তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির খোঁজ-খবর নেন। এ সময় প্রায় ৪০ মিনিট বিএনপি চেয়ারপারসনের কেবিনে অবস্থান করেন মির্জা ফখরুল।

এদিকে রোববার দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করবেন বিএনপির মহাসচিব। দলের চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বলেন, দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলবেন মহাসচিব।

দায়িত্বশীল একটি সূত্র জানায়, সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা তুলে ধরতে পারেন মির্জা ফখরুল। ইতোমধ্যে তিনি বেশ কয়েকবার দলীয় চেয়ারপারসনের উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার কথা জানিয়েছেন।

গত মঙ্গলবার (১২ অক্টোবর) বিকালে শারীরিক অবস্থার ফলোআপ করাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। পরদিন থেকে তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) থেকে ব্যবস্থাপত্র দিতে শুরু করেছেন চিকিৎসকেরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com