1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় সংসদের স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ আর নেই জনবান্ধব পুলিশ গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান, সারদায় ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত ব্যবসায়ীর বাড়িতে গুলি সাজ্জাদ গ্রুপের সদস্য গ্রেপ্তার রানা প্লাজা থেকে বেঁচে ফেরা নাসিমার শেষ যাত্রা পদ্মায়, একই পরিবারের ৪ জনের মৃত্যু সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, আহত ১২ সেনা—দু’জনের অবস্থা আশঙ্কাজনক ত্রয়োদশ জাতীয় সংসদে গতি আনতে আজ দুই গুরুত্বপূর্ণ বৈঠক চারটি ধর্মের সমন্বয়ে- সমাজকে নতুন বার্তা দিতে, দেবী অন ক্যানভাস প্রদর্শনী শুভ সূচনা হলো। ইসরায়েলের হামলায় উত্তপ্ত ইরান, ‘চড়া মূল্য দিতে হবে’—হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর ইরানের দুই পারমাণবিক স্থাপনায় হামলা, তেজস্ক্রিয়তা ছড়ায়নি—দাবি রাষ্ট্রীয় গণমাধ্যমের সৌদি-কুয়েত-আমিরাত-বাহরাইনে দফায় দফায় ইরানের হামলা

মধ্যম উচ্চতার লক্ষ্যবস্তু ধ্বংস করল ইরানি ক্ষেপণাস্ত্র

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ৩০০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ইরানের মধ্যাঞ্চলীয় মরুভূমি এলাকায় শুরু হওয়া সামরিক মহড়ার প্রথম দিনে ইরানের সশস্ত্র বাহিনী নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করে সফলতার সাথে মধ্যম উচ্চতার লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে সক্ষম হয়েছে।

মঙ্গলবার থেকে এই মহড়া শুরু হয়েছে। মহড়ার নাম দেয়া হয়েছে গার্ডিয়ানস অফ বেলায়াত স্কাই-১৪০০। ইরানের স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সুরক্ষা জোরদার করার লক্ষ্য নিয়ে এ মহড়া শুরু হয়েছে। খবর-পার্সটুডের।

মহড়ায় ইরানের সামরিক বাহিনী নতুন প্রজন্মের প্রতিরক্ষামূলক অস্ত্রশস্ত্রসহ এবং সামরিক সরঞ্জাম পরীক্ষা করবে। ইরানের বিমান বাহিনী ও আকাশ প্রতিরক্ষা বাহিনীসহ ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ডিভিশন এ মহড়ায় অংশ নিচ্ছে।
ইরানের প্রেস টিভি জানিয়েছে, মহড়ায় মেরসাদ-১৬, তাবাস, খোরদাদ-৩ এবং খোরদাদ-১৫ ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার ইরানের সেনাবাহিনী এবং আইআরজিসি ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং সাইবার প্রতিরক্ষা ব্যবস্থার উপর পরীক্ষা চালিয়েছে।

ইরানের খাতামুল আম্বিয়া বিমান প্রতিরক্ষা ঘাঁটির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাদের রহিমজাদে বলেছেন, নিজস্ব প্রযুক্তিতে তৈরি অস্ত্র এবং সামরিক সরঞ্জামাদি পরীক্ষার পাশাপাশি সামাজিক ক্ষেত্রে ইরানের সক্ষমতা তুলে ধরা হচ্ছে এই মহড়া অন্যতম লক্ষ্য।

তিনি বলেন, ইরানের সামরিক ক্ষেত্রে সফলতাগুলো পরিষ্কার করে দিচ্ছে যে, বলদর্পী শক্তিগুলোর নিষেধাজ্ঞার কারণে ইরান মোটেই থেমে থাকেনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com