1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার মাদারীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল নারীদের অসম্মান মানেই জনগণের মর্যাদার অবমাননা—বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দুই দশক পর বরিশালে তারেক রহমান দক্ষিণাঞ্চলে বিএনপির নির্বাচনী বার্তার জোরালো উচ্চারণ ২০ বছর পর বরিশালে তারেক রহমান, দক্ষিণাঞ্চলে বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী — স্বরাষ্ট্র উপদেষ্টা ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার

সিরিয়ার প্রেসিডেন্ট ও জর্দানের রাজার মধ্যে ফোনালাপ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ২৮৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও জর্দানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ গতকাল (রোববার) টেলিফোনে কথা বলেছেন। ২০১১ সালে বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীরা সিরিয়ায় সহিংসতা শুরু করার পর এই প্রথম দুই নেতার মধ্যে কথা হলো। সিরিয়ায় তৎপর সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রতি জর্দান সমর্থন দিয়ে আসছিল।

গতকাল প্রকাশিত এক বিবৃতিতে জর্দানের রাজার কার্যালয় থেকে জানানো হয়েছে, ফোনালাপে দুই নেতা ভ্রাতৃপ্রতীম দু দেশের মধ্যকার সম্পর্ক ও সহযোগিতা জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেছেন। ফোনলাপে জর্দানের রাজা প্রেসিডেন্ট বাশার আসাদকে বলেছেন যে, তার দেশ সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতার প্রতি সমর্থন জনায় এবং স্থিতিশীলতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রচেষ্টাকে সমর্থন করে।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা-ও রাজা আবদুল্লাহর সঙ্গে প্রেসিডেন্ট বাশার আসাদের ফোনালাপের খবর নিশ্চিত করেছে। সানা বলেছে, ভাতৃপ্রতীম দুই দেশের জনগণের কল্যাণে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্য নিয়ে দু নেতা কথা বলেন।

সম্প্রতি জর্দান ও সিরিয়ার মধ্যে দ্বিপক্ষীয় যোগাযোগ শুরু হয়েছে। এর অংশ হিসেবে সিরিয়ার সঙ্গে জর্দান বিমান যোগাযোগ পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। এছাড়া, সিরিয়ার একটি উঁচু পর্যায়ের প্রতিনিধিদল জর্দান সফর করেছে এবং দু দেশের মধ্যে কয়েকটি চুক্তি হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com