1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় সংসদের স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ আর নেই জনবান্ধব পুলিশ গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান, সারদায় ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত ব্যবসায়ীর বাড়িতে গুলি সাজ্জাদ গ্রুপের সদস্য গ্রেপ্তার রানা প্লাজা থেকে বেঁচে ফেরা নাসিমার শেষ যাত্রা পদ্মায়, একই পরিবারের ৪ জনের মৃত্যু সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, আহত ১২ সেনা—দু’জনের অবস্থা আশঙ্কাজনক ত্রয়োদশ জাতীয় সংসদে গতি আনতে আজ দুই গুরুত্বপূর্ণ বৈঠক চারটি ধর্মের সমন্বয়ে- সমাজকে নতুন বার্তা দিতে, দেবী অন ক্যানভাস প্রদর্শনী শুভ সূচনা হলো। ইসরায়েলের হামলায় উত্তপ্ত ইরান, ‘চড়া মূল্য দিতে হবে’—হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর ইরানের দুই পারমাণবিক স্থাপনায় হামলা, তেজস্ক্রিয়তা ছড়ায়নি—দাবি রাষ্ট্রীয় গণমাধ্যমের

যুক্তরাষ্ট্রে শব্দের পাঁচগুণ দ্রুত গতির ক্ষেপণাস্ত্র পরীক্ষা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: যুক্তরাষ্ট্র এবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নামে শব্দের চেয়েও পাঁচগুণ দ্রুত গতির ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। এর আগে গত সপ্তাহে হাইপারসনিক এয়ার-ব্রিদিং উইপন কনসেপ্ট (এইচএডব্লিউসি) এর ফ্রি ফ্লাইট টেস্ট পরিচালনা করে। ডিফেন্স অ্যাডভান্সড রিসার্স প্রজেক্ট এজেন্সি (ডারপা) সোমবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

২০১৩ সালের পর এই প্রথম এই শ্রেণির অস্ত্রের পরীক্ষা চালাল যুক্তরাষ্ট্র। সামরিক অস্ত্র তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ সংস্থা রেথিওন টেকনোলজিস অ্যান্ড নরথপ গ্রুম্যান এই ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে।

এইচএডব্লিউসি এর প্রোগ্রাম ম্যানেজার অ্যান্ড্রু নোয়েডলার বলেছেন, ‘সামরিক শক্তির সক্ষমতার দিক থেকে এটি যুক্তরাষ্ট্রকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল।’
বায়ুমণ্ডলের উপরিভাগ দিয়ে চলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। শব্দের চেয়ে পাঁচগুণ বেশি গতিতে এটি চলে। ঘণ্টায় এটির গতি থাকে ৬২০০ কিলোমিটার।

পরীক্ষার সময় একটি যুদ্ধবিমানের উইং থেকে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়। এর এক সেকেন্ডের মধ্যে একটি রকেট বুস্টারের মাধ্যমে ক্ষেপণাস্ত্রটির গতিবেগ অনেকটা বাড়িয়ে দেওয়া হয়। এর ফলে গতি পায় ক্ষেপণাস্ত্রটি। এর এক সেকেন্ডের মধ্যে ক্ষেপণাস্ত্রটির মধ্যে লাগানো আরেকটি ইঞ্জিন চালু করে দেওয়া হয়। যা ক্ষেপণাস্ত্রের গতিবেগ শব্দের চেয়ে পাঁচগুণ বেশি বাড়িয়ে দেয়।

গত জুলাইয়ে রাশিয়া বলেছিল, তারা টিসারকন (জিরকন) হাইপারসনিক ক্রুস ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, এটি নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রের একটি অংশ। বিশ্বে এর প্রতিদ্বন্দ্বী নেই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com