1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফা অস্ত্রোপচার সফল, নিবিড় পর্যবেক্ষণে মস্তিষ্কে অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হলো Mirza Abbasকে অসুস্থ মির্জা আব্বাস, উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি নোয়াখালীতে দোকানের মালিকানা নিয়ে বিরোধ, পুলিশের উপস্থিতিতে উদ্ধার। ২০ লক্ষ টাকা চাঁদা দাবীর অভিযোগ ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রথম ভাষণ: মার্কিন ঘাঁটি বন্ধের দাবি, ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির ভাষণ বর্জন: ‘তিন অপরাধের’ অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট জামায়াতের রাষ্ট্রপতির ভাষণে বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর দলিল ও আদালতের রায়ে সত্য প্রতিষ্ঠিত, অপপ্রচারের শিকার রফিকুল ইসলাম মনোহর বিমান চলাচল নিরাপত্তা জোরদারে ফায়ার সার্ভিস–বেবিচকের সমঝোতা স্মারক স্বাক্ষর *বগুড়া ও খুলনায় গ্র‍্যান্ড ওপেনিংয়ের মাধ্যমে ইল্লিয়ীনের যাত্রা শুরু*

করোনা পরীক্ষার আড়াই কোটি টাকা নিয়ে উধাও প্রকাশ কুমার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিদেশগামীদের করোনা পরীক্ষার আড়াই কোটি টাকা নিয়ে উধাও হয়েছেন খুলনা জেনারেল হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট প্রকাশ কুমার দাশ (৪৫)। সোমবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় খুলনার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খোঁজ নিয়ে ও হিসাব করে জানা গেছে ২ কোটি ৫৭ লাখ ৯৭ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে। সোমবার বিষয়টি স্বাস্থ্য অধিদফতর ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। আইনজীবীকে দিয়ে মামলার এজাহার লেখা হয়েছে। এখন খুলনা সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

খুলনা সিভিল সার্জন কার্যালয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, খুলনা জেনারেল হাসপাতালে বিদেশগামীদের করোনার নমুনা পরীক্ষার ফি গ্রহণ ও ল্যাব ইনচার্জের দায়িত্বে ছিলেন মেডিকেল টেকনোলজিস্ট প্রকাশ কুমার দাশ। তিনি ২০২০ সালের ২ জুলাই থেকে প্রতিদিন যতজনের নমুনা পরীক্ষা করাতেন তার চেয়ে কম সংখ্যক মানুষের নাম খাতায় লিপিবদ্ধ করতেন। বাকি টাকা আত্মসাৎ করতেন। প্রকাশ যে তালিকা দিতেন সে অনুযায়ী ক্যাশিয়ার টাকা বুঝে নিয়ে ব্যাংকে জমা দিতেন। এ বিষয়ে সন্দেহ হওয়ার পর চলতি বছরের এপ্রিল মাসে চিঠি দিয়ে প্রকাশের কাছে লিখিত হিসাব চাওয়া হয়।

প্রকাশ কুমার বিভিন্ন তালবাহানা করে সময়ক্ষেপন করতে থাকেন। এরপর চলতি বছরের ২২ আগস্ট তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি ১৬ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন জমা দেয়। তদন্ত প্রতিবেদনে দেখা যায়, যে পরিমাণ টাকা জমা হওয়ার কথা ছিল তার চেয়ে ২ কোটি ৫৭ লাখ ৯৭ হাজার টাকা কম জমা দেওয়া হয়েছে। তদন্ত কমিটি মৌখিকভাবে তাকে জিজ্ঞাসা করলে প্রকাশ কুমার হিসাবে গরমিল রয়েছে বলে স্বীকার করেন। এরপর তাকে শোকজ করা হয় এবং লিখিতভাবে হিসাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

গত বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) তার হিসাব ও টাকা জমা দেওয়ার শেষ দিন ধার্য ছিল। বৃহস্পতিবার দুপুরে অফিসে বসে হিসাব করার একপর্যায়ে প্রকাশ কুমার কাউকে কিছু না জানিয়ে অফিস থেকে দ্রুত চলে যান। এরপর থেকে তিনি আর অফিসে আসননি। তাকে দ্বিতীয়বার শোকজ করে তার বাসার ঠিকানায় চিঠি পাঠানো হয়। তার বাসায় লোক পাঠিয়েও তাকে পাওয়া যায়নি।

সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ বলেন, প্রকাশ কুমার দাশ যাতে দেশত্যাগ করতে না পারেন সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রোববার (২৬ সেপ্টেম্বর) খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনারকে চিঠি দেওয়া হয়েছে। প্রকাশ কুমারের সন্ধানে তার স্ত্রীকে জিজ্ঞাসা করা হয়েছে। কিন্তু তিনি জানিয়েছেন তার সঙ্গে প্রকাশের কোনো যোগাযোগ নেই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com