1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

এবার দলের পেশাজীবী নেতাদের সঙ্গে বৈঠক করবে বিএনপি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : দলের নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে দুই পর্বে ছয়দিনের ধারাবাহিক বৈঠকের পর পেশাজীবী নেতা ও অনুসারীদের সঙ্গেও মতবিনিময় করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরই অংশ হিসাবে আগামী ৮ অক্টোবর বিভিন্ন পেশার বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হবে।

রোববার দুপুরে গণমাধ্যমে পাঠানো বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। শনিবার অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে এ প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়।

এদিকে, দুপুরে দলের চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, আরও কয়েকটি মতবিনিময় সভা ও আলোচনা সভা করবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এর মধ্যে রয়েছে, সোমবার সন্ধ্যায় আইনজীবীদের সঙ্গে মতবিনিময় ও বুধবার দলের পেশাজীবী নেতাদের সঙ্গে মতবিনিময়।

মির্জা ফখরুলের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১ অক্টোবর নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের আবশ্যকতাকে তুলে ধরার জন্য আলোচনা সভা করবে বিএনপি।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে শনিবার অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু অংশ নেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com