1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস

শেখ হাসিনা বাংলাদেশের জন্য আশীর্বাদ: এনামুল হক শামীম

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৪০৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, গত দুই-তিন দিনের আন্তর্জাতিক পত্রিকাগুলোতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে যা লেখা হয়েছে, তা হলো— জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের অনন্য রেকর্ডের মুখোমুখি হবেন। তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ভাষণ দেবেন। জননেত্রী শেখ হাসিনা এ যাবৎকালে সর্বাধিকবার জাতিসংঘে ভাষণ দিয়েছেন। জাতিসংঘে এই পর্যন্ত সশরীরে উপস্থিত হয়ে ১৭টি ভাষণ দিয়েছেন। জাতিসংঘে আজকের ভাষণ তার ১৮তম ভাষণ। পৃথিবীর কোনো সরকার বা রাষ্ট্রপ্রধান এ সুযোগ বা সৌভাগ্য হয়নি। আসলে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের জন্য আশীর্বাদ।

তিনি রোববার সকালে নড়িয়া পৌরসভায় প্রধানমন্ত্রীর মানবিক সাহায্য প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় হতদরিদ্র ৫০০ জনের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

উপমন্ত্রী শামীম বলেন, ২৮ সেপ্টেম্বর জননেত্রী শেখ হাসিনার ৭৫তম শুভ জন্মদিন সারা দেশের মানুষ উদযাপন করবে। কিন্তু আমরা নড়িয়া, সখিপুর ও শরীয়তপুরবাসী আলাদাভাবে পালন করব। কারণ নদীভাঙনের হাত থেকে আমাদের রক্ষা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকরা হত্যা করেছিল বঙ্গবন্ধুর পরিবার। সৌভাগ্যক্রমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহেনা বিদেশে থাকার কারণে বেঁচে গিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের বাঁচিয়ে রেখেছেন বাংলাদেশের মানুষের কল্যাণ করার জন্য।

এ সময় উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাশেদুজ্জামান, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, নড়িয়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, নড়িয়া পৌরসভার আওয়ামী লীগ সভাপতি শহিদুল সরদার, জাতীয় শ্রমিক লীগ নড়িয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আক্কাস ছৈয়াল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com