1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রথম ভাষণ: মার্কিন ঘাঁটি বন্ধের দাবি, ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির ভাষণ বর্জন: ‘তিন অপরাধের’ অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট জামায়াতের রাষ্ট্রপতির ভাষণে বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর দলিল ও আদালতের রায়ে সত্য প্রতিষ্ঠিত, অপপ্রচারের শিকার রফিকুল ইসলাম মনোহর বিমান চলাচল নিরাপত্তা জোরদারে ফায়ার সার্ভিস–বেবিচকের সমঝোতা স্মারক স্বাক্ষর *বগুড়া ও খুলনায় গ্র‍্যান্ড ওপেনিংয়ের মাধ্যমে ইল্লিয়ীনের যাত্রা শুরু* ত্রয়োদশ সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠন, সভাপতি স্পিকার মেজর হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি: আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল রাষ্ট্রপতির ভাষণের সময় স্লোগান দিয়ে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ: খালেদা জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে গভীর শোক

জাপা এমপি রাঙ্গাকে ‘শ্রেষ্ঠ চাঁদাবাজ’ বললেন কাদের মির্জা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৩৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : জাতীয় পার্টির সাংসদ ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গাকে পরিবহন জগতের ‘শ্রেষ্ঠ চাঁদাবাজ’ আখ্যা দিয়ে নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেন, ‘রাঙ্গা সাহেব পরিবহন সেক্টরের খবর কী? এ পরিবহন জগতকে ধুয়ে-মুছে খেয়ে ফেলেছেন। আজকে বড় বড় কথা বলেন। আর আমাকে বলেন আমি সারা দেশে বিতর্কিত ও সন্ত্রাসী। শরম যদি লাগে গো ঘোমটা দিয়ে চল গো।’

আজ শনিবার বেলা ১১টায় বসুরহাট পৌরসভা মিলনায়তনে এক সাংবাদ সম্মেলনে এসব কথা বলেন আবদুল কাদের মির্জা। এসময় সাংবাদিক ছাড়াও পৌর হলের ভেতরে-বাইরে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচিত এই মেয়র বলেন, ‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড ছিল জেনারেল জিয়াউর রহমান, জিয়াউর রহমান হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড ছিল জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ। ভোট চুরি, টেন্ডারবাজি, নিয়োগ বাণিজ্য, অপরাজনীতি ও সকল অনিয়মের বিরুদ্ধে যখন আমি বলি, তখন আমার দলসহ সব দলের অপশক্তি আমার বিরুদ্ধে এক হয়ে লেগে গেছে।’

কাদের মির্জা বলেন, ‘এই রাঙ্গা সেই রাঙ্গা, যে রাঙ্গাকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে পৌরসভার মেয়র থেকে এনে মন্ত্রী বানিয়েছেন। আর আজকে সেই রাঙ্গা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলে স্বৈরাচারী। এ ছাড়া সে বলেছিল, এরশাদ বিরোধী গণঅভ্যুত্থানে শহীদ নূর হোসেন নাকি মাদকাসক্ত-ইয়াবাখোর। তখন কি ইয়াবা ছিল? কোথা থেকে এদেরকে এনে মন্ত্রী বানায় বুঝি না। এরা বানর, বানর।’

এসময় বড়ভাই ওবায়দুল কাদেরের তীব্র সমালোচনা করে কাদের মির্জা বলেন, ‘আপনি বলেছেন ঘরে ঘরে চাকরি দিবেন। কিন্তু সেটা না দিলেও ঘরে ঘরে মামলা দিয়েছেন। আপনার স্ত্রী ইসরাতুন্নেছা কাদের নোয়াখালীর অপরাজনীতির হোতাদের সঙ্গে হাত মিলি আমার নেতাকর্মীদের হয়রানি করছে। সে আমাকে হত্যা করার জন্য কোটি কোটি টাকা দিয়েছে। ওবায়দুল কাদের সাহেব এর জবাব আপনাকে দিতে হবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com