1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিতে ভাইস চেয়ারম্যান পদে আগাম উত্তাপ: তৃণমূলের পাল্লায় ত্যাগী নেতৃত্ব, বিএনপিতে চূড়ান্ত সিদ্ধান্তে নজর জাতীয় সংসদের স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ আর নেই জনবান্ধব পুলিশ গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান, সারদায় ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত ব্যবসায়ীর বাড়িতে গুলি সাজ্জাদ গ্রুপের সদস্য গ্রেপ্তার রানা প্লাজা থেকে বেঁচে ফেরা নাসিমার শেষ যাত্রা পদ্মায়, একই পরিবারের ৪ জনের মৃত্যু সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, আহত ১২ সেনা—দু’জনের অবস্থা আশঙ্কাজনক ত্রয়োদশ জাতীয় সংসদে গতি আনতে আজ দুই গুরুত্বপূর্ণ বৈঠক চারটি ধর্মের সমন্বয়ে- সমাজকে নতুন বার্তা দিতে, দেবী অন ক্যানভাস প্রদর্শনী শুভ সূচনা হলো। ইসরায়েলের হামলায় উত্তপ্ত ইরান, ‘চড়া মূল্য দিতে হবে’—হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর ইরানের দুই পারমাণবিক স্থাপনায় হামলা, তেজস্ক্রিয়তা ছড়ায়নি—দাবি রাষ্ট্রীয় গণমাধ্যমের

২০ কেজি ওজন কমিয়ে নতুন লুকে হাজির কিম, অবাক নেটদুনিয়া

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সেনাবাহিনীর প্যারেডে সম্প্রতি অংশ নিয়েছিলেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। সে দেশের জাতীয় টিভি চ্যানেলে বৃহস্পতিবার দেখানো হয়েছে ওই অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে কিমকে দেখে অবাক হয়েছেন অনেকেই। আগের তুলনায় অনেকটা পাতলা লাগছে তাকে। বদলেছে তার চুলের ধরনও।

আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন শপথ নেওয়ার পর এটাই ছিল উত্তর কোরিয়ার সেনাবাহিনীর প্রথম অনুষ্ঠান। যদিও অন্য বছরের মতো এ বছরের অনুষ্ঠানে বিশেষ অস্ত্রের প্রদর্শন দেখা যায়নি। কিন্তু কিমের চেহারার আমূল পরিবর্তন নজর কেড়েছে সকলের।

পিয়ং ইয়ংয়ের কিম-২ সাং স্কোয়ারের অনুষ্ঠানে কিমকে দেখা গেছে হালকা রঙের স্যুট পরে বাহিনীর উদ্দেশে হাত নাড়তে। তবে এদিন কোনও বক্তব্য দেননি তিনি। ঘণ্টাখানেক ধরে মন দিয়ে দেখেন তার বাহিনীর কসরত।
জুলাইয়ে দক্ষিণ কোরিয়ার এক সাংসদ জানিয়েছেন, গত কয়েক মাসে প্রায় ২০ কেজি ওজন কমিয়েছেন কিম। তার পর প্রথমবার দেখা গেল তাকে। কিমের চেহারার এই পরিবর্তন দেখে অবাক নেটদুনিয়া। সেনাবাহিনীর অনুষ্ঠানে কিমের চুলের ছাঁটও নজর কেড়েছে। নিজের দাদা এবং উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ২ সাং-এর মতো তার চুলের ধরনও নজর এড়ায়নি নেটাগরিকদের।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com