1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল

দেশে একদিনে করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৭০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৬ হাজার ৫৬৩ জনে।

রোববার স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন ২ হাজার ৪৩০ জন। এ নিয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ১৪ হাজার ৪৫৬ জনে।

এর আগে শনিবার স্বাস্থ্য অধিদফতর জানায়, এর আগের গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৬১ জনের মৃত্যু হয়। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ায় ২৬ হাজার ৪৯৩ জনে। একই সময়ে নতুন করে করোনায় শনাক্ত হন ১ হাজার ৭৪৩ জন। এ নিয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ায় ১৫ লাখ ১২ হাজার ২৬ জনে।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর ১৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত একজনের মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com