1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় সংসদের স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ আর নেই জনবান্ধব পুলিশ গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান, সারদায় ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত ব্যবসায়ীর বাড়িতে গুলি সাজ্জাদ গ্রুপের সদস্য গ্রেপ্তার রানা প্লাজা থেকে বেঁচে ফেরা নাসিমার শেষ যাত্রা পদ্মায়, একই পরিবারের ৪ জনের মৃত্যু সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, আহত ১২ সেনা—দু’জনের অবস্থা আশঙ্কাজনক ত্রয়োদশ জাতীয় সংসদে গতি আনতে আজ দুই গুরুত্বপূর্ণ বৈঠক চারটি ধর্মের সমন্বয়ে- সমাজকে নতুন বার্তা দিতে, দেবী অন ক্যানভাস প্রদর্শনী শুভ সূচনা হলো। ইসরায়েলের হামলায় উত্তপ্ত ইরান, ‘চড়া মূল্য দিতে হবে’—হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর ইরানের দুই পারমাণবিক স্থাপনায় হামলা, তেজস্ক্রিয়তা ছড়ায়নি—দাবি রাষ্ট্রীয় গণমাধ্যমের সৌদি-কুয়েত-আমিরাত-বাহরাইনে দফায় দফায় ইরানের হামলা

কাবুলে নারীদের বিক্ষোভ মিছিলে কাঁদানে গ্যাস নিক্ষেপ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে নারীদের একটি বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে তালেবান। দেশটির টোলো নিউজ জানিয়েছে, তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর নারীদের অধিকার সংরক্ষণের দাবি নিয়ে শনিবার দ্বিতীয় দিনের মতো রাজধানীর পথে নেমেছিল একদল সাংবাদিক ও নারী অধিকার আন্দোলন কর্মী।

নগরীর একটি সেতু থেকে প্রেসিডেন্ট প্রাসাদের দিকে মিছিল করে যাওয়ার চেষ্টাকালে তালেবান কর্মকর্তা ও নিরাপত্তা রক্ষীরা তাদের বাধা দেয়। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

গোষ্ঠীটি জানিয়েছেন, তালেবান তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ও পেপার স্প্রে ছুড়েছে। পূর্বদিকের পুল-ই-মাহমুদ খান এলাকা থেকে মিছিলটি প্রেসিডেন্ট প্রাসাদের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টাকালে তাদের বাধা দেওয়া হয় এবং তালেবান স্পেশাল ফোর্স তাদের ওপর কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে।

সুশীল সমাজ কর্মী সুরাইয়া টোলো নিউজকে বলেন, ‌‘আমাদের অধিকার রক্ষার জন্য আমরা একদল নারী মিছিলে যোগ দিয়ে প্রাসাদের দিকে যাওয়ার চেষ্টা করেছিলাম, তখন তালেবান আমাদের ওপর হামলা করেছে, কাঁদানে গ্যাস ছুড়েছে এবং বেশ কয়েকজনকে পিটিয়েছে।’

‘২৫ বছর আগে যখন তালেবান কাবুল এসেছিল, তারা আমার স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিল। তাদের পতনের পর গত ২০ বছর আমি পড়াশোনা করে উন্নত ভবিষ্যতের জন্য চেষ্টা করছি। এই অর্জন আমি হারাতে দিতে পারি না,’ বলেনি আজিতা, যিনি একজন সাংবাদিক।

‘আন্দোলনকারীরা প্রেসিডেন্ট প্রাসাদ, পররাষ্ট্র মন্ত্রণালয় ও সেদারাত প্রাসাদের দিকে যাওয়ার চেষ্টা করেছিল, এগুলোর সবই সেইফ জোনে আর করোই ওই এলাকাগুলোতে প্রবেশের অনুমতি নেই। তালেবান তাদের থামাতে অনেকবার চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত নারীদের প্রাসাদের দিকে যাওয়া বন্ধ করতে বাধ্য হয়েছে’, বলেছেন গণমাধ্যমকর্মী আবদুল হক ইমাদ।

তালেবান জানিয়েছে, প্রতিবাদকারীরা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় আর কোনো বিকল্প না থাকায় তাদের বিরুদ্ধে কাঁদানে গ্যাস ব্যবহার করেছে তারা।

সম্প্রতি কাবুল ও হেরাতে এ ধরনের বেশ কয়েকটি প্রতিবাদ দেখা যায় বলে বিবিসি জানিয়েছে। এই নারীরা তাদের কাজ করার অধিকার ও সরকারে তাদের অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন। তালেবান জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই তারা সরকার ঘোষণা করবে। সরকারে নারীরাও থাকতে পারবে বলে জানিয়েছেন তারা, কিন্তু মন্ত্রীর পদ পাবেন না। সূত্র : বিবিসি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com