1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় সংসদের স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ আর নেই জনবান্ধব পুলিশ গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান, সারদায় ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত ব্যবসায়ীর বাড়িতে গুলি সাজ্জাদ গ্রুপের সদস্য গ্রেপ্তার রানা প্লাজা থেকে বেঁচে ফেরা নাসিমার শেষ যাত্রা পদ্মায়, একই পরিবারের ৪ জনের মৃত্যু সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, আহত ১২ সেনা—দু’জনের অবস্থা আশঙ্কাজনক ত্রয়োদশ জাতীয় সংসদে গতি আনতে আজ দুই গুরুত্বপূর্ণ বৈঠক চারটি ধর্মের সমন্বয়ে- সমাজকে নতুন বার্তা দিতে, দেবী অন ক্যানভাস প্রদর্শনী শুভ সূচনা হলো। ইসরায়েলের হামলায় উত্তপ্ত ইরান, ‘চড়া মূল্য দিতে হবে’—হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর ইরানের দুই পারমাণবিক স্থাপনায় হামলা, তেজস্ক্রিয়তা ছড়ায়নি—দাবি রাষ্ট্রীয় গণমাধ্যমের সৌদি-কুয়েত-আমিরাত-বাহরাইনে দফায় দফায় ইরানের হামলা

গনির সঙ্গে করা সেই ফোনালাপ প্রকাশের আবেদন রিপাবলিকানদের, ভীষণ চাপে বাইডেন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২৩৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: দেশ ছাড়ার আগে তৎকালীন আফগান প্রেসিডেন্ট ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে যে ফোনালাপ হয়েছিল তা প্রকাশের আবেদন করেছেন যুক্তরাষ্ট্রের বিরোধী দলীয় কয়েকজন আইনপ্রণেতা।

তারা ওই ফোনালাপ কোনও ধরনের কাঁটছাট ছাড়াই (আনএডিটেড) কপি প্রকাশে হোয়াইট হাউজের কাছে আবেদন জানিয়েছেন।

বিরোধী রিপাবলিকান দলের ১২ জন আইনপ্রণেতা একটি চিঠিতে সই করে তা বৃহস্পতিবার হোয়াইট হাউজে জমা দিয়েছেন।

তাদের দাবি, ওই ফোনালাপ প্রকাশ করা হলে হোয়াইট হাউজের দায়বদ্ধতায় আরও স্বচ্ছতা প্রমাণ করবে। খবর আল-জাজিরার।

উল্লেখ্য, গত ১৫ আগস্ট রাজধানী কাবুল দখলে মাধ্যমের আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তালেবান। এর মধ্য দিয়ে ২০ বছর পর আফগানিস্তানের ক্ষমতায় আসীন হয় বিদ্রোহী গোষ্ঠীটি।

এদিকে, কাবুল ঘিরে ফেলার খবর পেয়ে প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়ে পালিয়ে যান। তবে তার কিছু দিন আগে তালেবানের অগ্রযাত্রায় অবস্থা বেগতিক দেখে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ফোন করেছিলেন আশরাফ গনি। এ সময় আফগানিস্তানের পরিস্থিতি তুলে ধরেছিলেন।

সেই ফোনালাপ ফাঁস হয়েছে বার্তা সংস্থা রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে।

প্রতিবেদনে বলা হয়, টানা ১৪ মিনিটের সেই ফোনালাপে দুই নেতা কাবুলের নিয়ন্ত্রণ ধরে রাখতে সামরিক সহযোগিতা, নতুন রাজনৈতিক কৌশলসহ নানা বিষয়ে আলোচনা করেন। তাদেরর কথাবার্তায় একবারের জন্যেও মনে হয়নি, কিছু দিনের মধ্যে তাদের এতসব পরিকল্পনা ভেস্তে দিতে চলেছে তালেবান।

জানা যায়, গত ২৩ জুলাই টেলিফোনে আলাপ হয় বাইডেন ও গনির। রয়টার্স সেই ফোনালাপের একটি প্রতিলিপি হাতে পেয়েছে। পরে তার অডিও রেকর্ডিং শুনে এ বিষয়ে নিশ্চিত হয় তারা। নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থাটিকে এসব তথ্য ও উপকরণ সরবরাহ করেছে সংশ্লিষ্ট সূত্র, যার এসব তথ্য প্রকাশের কোনও অনুমতি নেই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com