1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

প্রতি জেলা সদর হাসপাতালে স্থাপন হচ্ছে বার্ন ইউনিট

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: দেশের প্রতিটি জেলা সদর হাসপাতালে বার্ন ইউনিট স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার জাতীয় সংসদে লিখিত প্রশ্নোত্তরে তিনি এ তথ্য জানান।

এ সংক্রান্ত প্রশ্নটি উত্থাপন করেন জাতীয় পার্টির এমপি মুজিবুল হক চুন্নু। অন্যদিকে কাজিম উদ্দিন আহম্মেদের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশের ৩৮টি সরকারি মেডিকেল কলেজে চার হাজার ৩৫০টি ও ৭৬টি বেসরকারি মেডিকেল কলেজে ছয় হাজার ৬৫৪টি আসন রয়েছে।

এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে জাহিদ মালেক জানান, বর্তমানে বেসরকারি হাসপাতালসমূহ স্থাপন ও পরিচালনার জন্য অধ্যাদেশ মোতাবেক কার্যক্রম নেয়া হয়। অধ্যাদেশ অনুযায়ী বেসরকারি হাসপাতালগুলো স্থাপন ও পরিচালনা সময়োপযোগী নয় বিধায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ কর্তৃক ‘স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন-২০১৯ শীর্ষক’ একটি যুগোপযোগী আইন প্রণয়নের কার্যক্রম চলমান রয়েছে। শিগগিরই ওই আইনের রূপরেখা চূড়ান্ত করে বাস্তবায়নের উদ্যোগ নেয়া হবে।

মোরশেদ আলমের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, ঔষধ প্রশাসন অধিদফতরে অনুমোদিত বর্তমানে পদ সংখ্যা ৭২০ জন। অনুমোদিত জনবলের বিপরীতে বর্তমানে কর্মরত জনবলের সংখ্যা ৩৭০ জন। শূন্যপদ পূরণের কার্যক্রম চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com